ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা : শিখা
আঁকা : শিখা

বৃষ্টির রসিকতা
বৃষ্টির মৌসুম, একদিন হঠাৎ খুব বৃষ্টি শুরু হলো। আমার বান্ধবী বৃষ্টি সেদিন ছাতা আনেনি। লাইব্রেরি বন্ধ করে দেবে, তাই তাড়াহুড়ো করে এক ছাতার নিচেই দুজনে কোনোমতে মাথা গুঁজে হাঁটা শুরু করলাম। হঠাৎ লক্ষ করলাম, মানুষ কেমন অদ্ভুত চোখে আমাদের দিকে তাকাচ্ছে। এমন সময় একজন বলে উঠল, ‘আজকাল বুঝি বিল্ডিংয়ের ভেতরে বৃষ্টি পড়ে?’ পরক্ষণেই খেয়াল হলো তাড়াহুড়োয় আমরা বিল্ডিংয়ের ভেতরেই ছাতা খুলে হাঁটতে শুরু করেছিলাম। বৃষ্টি আমাদের ভুলটা না বুঝতে দিয়ে তাকে প্রত্যুত্তরে বলল, ‘হ্যাঁ, আমার নাম বৃষ্টি আর আমি এই বিল্ডিংয়ের ভেতরেই পড়ি!’
নুসরাত তানজিলা

ব্যবসায়িক কৌশল
আমার ছোট ভাই তখনো স্কুলে ভর্তি হয়নি। একদিন আমার ছোট বোন, ভাই আর আমি কিছু জিনিসপত্র নামিয়ে ‘দোকান দোকান’ খেলছিলাম। খেলায় আমার ভাই আর আমি দোকানদার, ছোট বোন হয়েছে ক্রেতা। আমার বোন একটা পাউডারের দাম জিজ্ঞেস করলে আমি তাকে বললাম, ‘পঁচানব্বই টাকা।’ পিচ্চি ভাইটা আমার কথা শুনে আমাকে খোঁচা দিয়ে বলল, ‘আরে, নব্বইকে পচা বোলো না, পচা বললে কি ও আমাদের জিনিসপত্র কিনবে? বলো দাম হলো ভালোনব্বই টাকা!’

অহর্নিশ অহনা

আঁকা : শিখা
আঁকা : শিখা

সাইজ
ফাতিন ইশরাক
রস+আলোর সাইজ পরিবর্তন করে ট্যাবলয়েড করল কেন হঠাৎ?
রস+আলো খুব বেয়াদব হয়ে গেছিল মনে হয়। তাই তারে পিটায়ে সাইজ করে দিসে।