ফেসবুক কর্নার
facebook.com/Rosh.Aloমন্ত্রী-কথনজোট সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। এখনো তিনিই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে বিএনপির কার্যালয়ে পুলিশ ঢোকা প্রসঙ্গে তিনি বলতেন, ইউ ভাড়াপ্রাপ্ত গাইজ আর হেভিং ককটেলস, অফিসের বাইরে বসে বাদাম খাবেন অ্যান্ড ভেতরে লটস অব বোম্বস। পুলিশ তো ধরবেই। ইজ নট ইট?(সাংবাদিকেরা জিজ্ঞেস করতেন, পুলিশ কেন অফিসে গেল?)তখন তিনি বলতেন, ডু ইউ থিংক যে পুলিশ ককটেলস থ্রু করেছে? দে আর ব্লেমিং মাই পুলিশ বাহিনী। হোয়াই নট তারা ভেতরে ঢুকবে না? আই ব্রট একে ৪৭ ফর দেম, নট পাঁচ টাকার ককটেলস। তানভীর মাহমুদুল হাসাননামকয়েক দিন আগে আমাদের বাসার নিচতলার ছোট্ট বাবু রিমনকে দেখলাম পাশের বাসার বাবুটার সঙ্গে খেলছে। আমি রিমনের সঙ্গে কিছু কথা বলে দুষ্টুমি করলাম। তারপর বাসায় চলে এলাম।আজ দুপুরে গোসল করে বারান্দায় গেলাম কাপড় দিতে, এমন সময় পাশের বাসার বাবুটা আমাকে জিগ্যেস করল, ‘আপনি কি রিমনকে চিনেন?’ আমি মাথা নাড়লাম। তারপর আমাকে হতভম্ব করে দিয়ে সে জিগ্যেস করল, ‘চিনলে বলেন তো রিমনের নাম কী?’কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকার পর আমিও তাকে অবাক করে দিয়ে উত্তর দিলাম। মঞ্জুরুল করিমবাংলাদেশপিচ্চির নাম হাবিব। বয়স তিন বছর এক মাস। তার কর্মকাণ্ড অত্যন্ত দুঃসাহসিক। কিছুক্ষণ আগেই সে আমার বাঁ হাতের বিশাল বিশাল নখ দেখে সেগুলো কাটতে সবজি কাটার ছুরি নিয়ে এসেছে। হাবিবকে জিগ্যেস করলাম:— অ্যাই, তোমার নাম কী?— হাবিব।— বাবার নাম কী?— হাবিব।— বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কী?— হাবিব।— এই দেশের নাম কী?— হাবিব।প্রশ্নোত্তর পর্ব চলাকালে ভাইয়া রুমের পাশ দিয়ে যাচ্ছিল। হাবিবের উত্তর শুনে এবার সে এগিয়ে এল।ভাইয়া: না হাবিব, বলো দেশের নাম বাংলাদেশ।হাবিব বাংলাদেশ শব্দটা মনে-প্রাণে গ্রহণ করল। — অ্যাই, তোমার নাম কী?— বাংলাদেশ।— বাবার নাম কী?— বাংলাদেশ।— বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কী?— বাংলাদেশ।— এই দেশের নাম কী?— বাংলাদেশ।পিচ্চি যতবার বাংলাদেশ বলে, আমি চমকে উঠি। পিচ্চিদের মুখে বাংলাদেশ শুনতে এত মধুর লাগে! কী অদ্ভুত! তানজিনা মিলিইংরেজি শিক্ষার আসরযে শিয়াল প্রাথমিকভাবে শিয়াল: Initialযে শিয়াল আংশিক শিয়াল: Partialযে শিয়াল ছাড়া চলেই না: Essentialসম্ভাবনাময় শিয়াল: Potentialবাসাবাড়িতে থাকে যে শিয়াল: Residentialলুকিয়ে থাকে যে শিয়াল: Confidentialবনের রাজা শিয়াল: Presidentialযোগ্য শিয়াল: Credentialউপকারভোগী শিয়াল: Beneficialভাগাভাগি করে যে শিয়াল: Differentialউৎসাহ জোগায় যে শিয়াল: Influentialযে শিয়াল ল্যাং মারে: Martialযে শিয়াল প্রমাণ রাখে: Evidentialযে শিয়াল বুদ্ধিদীপ্ত: Prudential আমির জুলিয়াসলিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর অফিশিয়াল পেজে মেসেজের মাধ্যমে [www.facebook.com/Rosh.Alo] আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি গল্প ইত্যাদি পাঠাতে পারেন।