ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমি নাই
আমার আম্মু একজন শিক্ষক। তাই অনেক ছাত্রই আম্মুর কাছে বাসায় পড়তে আসে। একবার লাজুক ধরনের এক ছেলে পড়তে এল। বড় বড় চোখ, চোখে চশমা, মাথাভর্তি কোঁকড়া চুল। একদিন দোরঘণ্টি বাজিয়ে চুপচাপ অপেক্ষা করছিল সে। আমি দরজা খোলার আগে জিজ্ঞেস করলাম, ‘কে?’ মিনমিনে গলায় দরজার ওপাশ থেকে জবাব এল, ‘আমি নাই।’ এভাবে বেশ কয়েক দিন যখনই দরজা খোলার আগে জিজ্ঞেস করি, ‘কে?’ উত্তর আসে, ‘আমি নাই।’ একদিন খুব বিরক্ত হয়ে আম্মুকে নালিশ করলাম, ‘আমি যখনই জিজ্ঞেস করি “কে?”, সে বলে “আমি নাই”। এটা কোন ধরনের ফাইজলামি? আমি তার চেয়ে বয়সে বড়।’ নালিশ শুনে আম্মু হাসতে হাসতে বললেন, ‘আরে পাগল, ও “আমি নাই” বলে না। বলে “আমি নাঈম”। তুই শুধু ভুল শুনিস!’
ইসাবা শুহরাত

আফসোস
ইংরেজি মাধ্যমে পড়ুয়া এক বন্ধু বাংলা মাধ্যমের শিক্ষাব্যবস্থা নিয়ে আমার সঙ্গে আলাপ করছিল। ও জানতে চাইল, ‘আচ্ছা, তোদের সব বিষয়ই তো বাংলায়, তাই না?’ আমি আফসোস করে উত্তর দিলাম, ‘হ্যাঁ রে। শুধু ইংলিশ বিষয়টাই বাংলায় না!’
ফারহাত মৃত্তিকা

.
.

ম্যাংগো টু ওয়াশরুম
আমার ছোট ভাই মাত্র কয়েক দিন হলো স্কুলে যাওয়া শুরু করেছে। মা ওকে এটা-সেটা অনেক কিছু শিখিয়ে দেন, ‘বুঝলে, ক্লাসের চলার সময় তোমার যদি ওয়াশরুমে যেতে হয়, টিচারের অনুমতি নিয়ে যাবে, ঠিক আছে?’ ও সব বুঝেছে এমন ভাব নিয়ে বলল, ‘আরে, আমি জানি। এটা আর বলে দিতে হবে না। আমি তো আজকেও ক্লাসে পারমিশন নিয়ে ওয়াশরুমে গিয়েছি।’ মা খুশি হয়ে জিজ্ঞেস করলেন, ‘তাই? তা কী বলে অনুমতি নিয়েছ?’ ওর সরল উত্তর, ‘ক্লাসে দাঁড়িয়ে টিচারকে বলেছি—ম্যাংগো টু ওয়াশরুম?’
তাবাসসুম ইসলাম
গ্রন্থনা: ফাহমিদা আলম