ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

বাবাদের লুঙ্গি
রাতুল: জানিস, আমার বাবা এত মোটা যে লুঙ্গি পরলে গিট্টু মারতে হয় না!
জামিল: আর আমার বাবা এতই খাটো যে গেঞ্জি পরলেই চলে, লুঙ্গি আর পরতে হয় না!
তিশা
ভয়ংকর ভুতুড়ে ‘ফলোয়ার’
অমাবস্যার রাত। চারদিকে ঘোর অন্ধকার। ঝিঁঝি পোকা ডাকছে। হিজলগাছ থেকে একটা নাম না–জানা পাখি ডেকে উঠছে কিছুক্ষণ পর পর, যেন ভয়ানক আর্তনাদ করছে! নির্জন রাস্তায় আমি একা। ভয়ে সারা শরীর ঘেমেনেয়ে একাকার। এমন সময় মনে হলো, কে যেন আমাকে ফলো করছে! অনেক কষ্টে ভয়ার্ত স্বরে জিজ্ঞেস করলাম, ‘আপনি কে? আমাকে ফলো করছেন কেন?’ হঠাৎ ভরাট স্বরে কেউ একজন বলে উঠল, ‘ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট করেন না ক্যান? তাই বাধ্য হয়ে ফলো করতেছি!’
এ বি সিদ্দিক মিনহাজ

আঁকা: শিখা
আঁকা: শিখা

সরকারি বুদ্ধি
সরকারি অফিসের জুনিয়র অফিসার সুমন ভাই। আমরা একই ফ্ল্যাটে থাকি। একদিন গল্প করতে একটু ঢুঁ মারলাম তাঁর রুমে। গিয়ে দেখি পুরো অফিস তিনি বাসায় নিয়ে এসেছেন। প্রায় দশ কেজি ওজনের একটি খাতায় বেশ কায়দা করে কী যেন লিখছেন। জিজ্ঞেস করতেই বললেন, ‘আর বইলেন না! বস এক সপ্তাহ সময় দিয়েছে, সারা দেশের চুক্তিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের পুরো ঠিকানা খাতায় তুলতে হবে।’
‘বসের সঙ্গে বেয়াদবি করছেন নাকি? এমন শাস্তি দিল কেন?’ সুমন ভাই কাজে এত মনোযোগী ছিলেন যে প্রশ্নটা ঠিক বুঝতে পারলেন না। তাই আবার খোলাসা করেই বললাম, ‘এই কাজ তো আপনি কম্পিউটারে টাইপ করে এক দিনেই করতে পারেন। খামোখা কষ্ট করছেন কেন?’ সুমন ভাই একটা কাষ্ঠহাসি হাসলেন। বললেন, ‘ভাই রে, বস তো কম্পিউটার ফেমিলিয়ার না, তাই তিনি মনে করেন, এগুলা কম্পিউটার থেকে ভ্যানিশ হয়ে যাবে! হাতে লেখাই উত্তম!’
সজীব মিয়া

পার্থক্য
: সাদাকালো টিভি আর রঙিন টিভির মধ্যে পার্থক্য কী?

: রঙিন টিভিতে যেটা গাজর, সাদাকালো টিভিতে সেটা মুলা।
আনারুল ইসলাম
গ্রন্থনা: ফাহমিদা আলম