ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

facebook.com/Rosh.Aloসহযোগিতার মনোভাবসহযোগিতা করার ইচ্ছা থাকা ভালো। কিন্তু সবাই যদি এভাবে সহযোগিতা করে, তাহলে কিন্তু বিপদ—শিক্ষক: বাবা, এই নাও বই, বই দেখে লেখো।শিক্ষার্থী: স্যার, আরেকটু পিটান।পুলিশ: ভাই, আরও কিছু চুরি করেন।সরকার: যান, এই সপ্তাহ পুরোটাই হরতাল দিন! ক্রেতা: সমস্যা নেই, এই নিন আরও পাঁচ টাকা বেশি রাখেন। মোবাইল কোর্ট: আরও বেশি কইরা ফরমালিন দিন! সাফাত সৈকতস্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের স্ট্যাটাস দেবেন যেভাবে১. প্রথমে আপনার পিসি চালু করুন।২. পুরোপুরি চালু হলে কয়েকবার রিফ্রেশ করে নিন। এর ফাঁকে ইন্টারনেট সংযোগটি কানেক্ট করে নিন।৩. ইন্টারনেট কানেকশন নিশ্চিত হওয়ার পর এবার যেকোনো ব্রাউজার খুলুন। এক ট্যাবে ফেসবুক এবং অন্য ট্যাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট খুলুন।৪. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যেকোনো একটি লেখা কিংবা লেখার কিছু অংশ আপনার ফেসবুক স্ট্যাটাস হিসেবে দিন। ‘ট্রান্সপারেন্সি’ শব্দটি ইংরেজি Transparent শব্দ থেকে উদ্ভূত, যার বাংলা অর্থ ‘স্বচ্ছ’। অর্থাৎ এইমাত্র আপনি একটি স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের স্ট্যাটাস দিয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেহেতু আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেহেতু এটির যেকোনো লেখাই আন্তর্জাতিক মানের!৫. ‘স্বচ্ছ’ ও ‘আন্তর্জাতিক’ মান নিশ্চিত করলেন, কিন্তু ‘নিরপেক্ষ’ হবে কীভাবে? খুবই সহজ। আপনি এই স্ট্যাটাসে আপনার কোনো বন্ধুকে ট্যাগ দেবেন না! কারণ, আপনি কোনো বন্ধুকে ট্যাগ দেওয়ার অর্থই হচ্ছে, আপনি সেই বন্ধুর প্রতি পক্ষপাতদুষ্ট কিংবা আপনি তার চোখে পড়তে চাইছেন। তাহলে আপনি আর নিরপেক্ষ থাকলেন না।এভাবে আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করেও স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের নিরপেক্ষ স্ট্যাটাস দিতে পারেন। আব্দুল্লাহ আল ইমরানপরীক্ষাসেদিন বাংলাদেশের খেলা ছিল। এদিকে আবার পরদিন কেমিস্ট্রি পরীক্ষা। কেমিস্ট্রিতে আমি বরাবরই দুর্বল। তাই কেমিস্ট্রি পড়াটাকে গুরুত্ব না দিয়ে খেলা দেখলাম। পরদিন সকালে পরীক্ষা দিতে গিয়ে মনটা আনন্দে ভরে গেল, যখন দেখলাম আমাদের প্রিয় স্যার পরীক্ষায় গার্ড দিতে এসেছেন। পরীক্ষা শুরু হওয়ার প্রায় ২০ মিনিট পর হঠাৎ লক্ষ করলাম যে আমি পরীক্ষার প্রশ্নপত্রই পাইনি। কারণ, কিছু পড়ে না যাওয়ার কারণে প্রথম থেকেই সামনের ছেলের খাতা দেখে লিখতে শুরু করেছিলাম আমি। ২০ মিনিট পর যখন স্যারের কাছে প্রশ্ন চাইতে গেলাম, স্যার আমার কথা প্রথমে বুঝতে পারেননি। পরে টেবিলের ওপর প্রশ্ন রাখা দেখে নিজেই সেখান থেকে একটা প্রশ্ন নিয়ে গিয়ে আবার বসে লেখা শুরু করি। স্যারের দিকে ফিরে তাকানোর সাহস আর হয়নি। স্যারও আমাকে কিছু বলেননি। তাহমিদ আব্দুল্লাহএকটি কভার ফটো কবিতা‘এই যে হ্যালো, তারপর কী খবর? আছেন তো ভালো? বিবাহিত না অবিবাহিত? সিঙ্গেল, না ইন আ রিলেশনশিপ?’ কিছু চ্যাটিংয়ের পর কাভার ফটোর হূদয়হীনার ছবিটিকে দেখিয়ে বললাম জিজ্ঞাসু মেয়েটিকে— ‘এ হলো আমার স্ত্রী, সাথে থাকে না এখন, ফিল্মের নায়িকার মতনপালিয়েছে এক হ্যান্ডসাম ছেলের সাথেবছর তিনেক আগে এক অমাবস্যার রাতে।’এ কথা শুনে মেয়েটি লিখল ‘LOL!!!এখন যেতে হবে। বাই। বয়ফ্রেন্ড দিয়েছে কল।’ কী সহজে LOL বলে মেয়েরা, আমাকে কী ভাবে ছাগল কিংবা ভেড়া? কভার ফটো থেকে আমার স্ত্রী যেন ঝাড়ে কাশি তার চোখ ভরা ‘লুল’ মার্কা হাসি!শামসুর রাহমানের ‘একটি ফটোগ্রাফ’ কবিতা অবলম্বনে তারিফ শেরহানলিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর অফিশিয়াল পেজে মেসেজের মাধ্যমে [www.facebook.com/Rosh.Alo] আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি গল্প ইত্যাদি পাঠাতে পারেন।