ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

facebook.com/Rosh.Alo৮ এপ্রিলবাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য অনেক পড়েছি। মাথায় শুধু ওই বিষয়ের গল্প-ঘটনা-তথ্য ঘুরপাক খাচ্ছে। পরীক্ষার আগের দিন গার্লফ্রেন্ড আমাকে জিগ্যেস করল, ‘বলো তো, ৮ এপ্রিল কী?’আমি সবজান্তার মতো উত্তর দিলাম, ‘বঙ্কিমচন্দ্রের মৃত্যুবার্ষিকী।’সঙ্গে সঙ্গে ও আমার গালে একটা চড় বসিয়ে দিয়ে বলল, ‘বোকা কোথাকার, ওই দিন আমার জন্মদিন!’ আবীর খানসিগনেচার শিট২০১০ সাল, এসএসসি পরীক্ষা চলছে আমাদের। সেদিন পদার্থবিজ্ঞান পরীক্ষা হচ্ছে। সিগনেচার শিট আসার পর সবাই নিজের স্বাক্ষরটা করে শিট পেছনে দিয়ে দিচ্ছে। আমিও স্বাক্ষর করে শিটটা পেছনের জনের দিকে দিয়ে প্রশ্নপত্র পড়তে মন দিলাম। কয়েক মুহূর্ত যাওয়ার পরও দেখি কেউ শিট নিচ্ছে না। ঘটনা কী জানার জন্য পেছনে ফিরতেই দেখি আমার বন্ধু বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে আছে! আমিও চমকে উঠলাম নিজের হাতের দিকে তাকিয়ে!কোথায় শিট! আমার হাতে নিজের উত্তরপত্র ধরা! বহুকষ্টে দুজনে হাসি চেপে পরীক্ষা দিতে লাগলাম।ভাগ্যিস টিচার তখন খাতা সাইন করতে ব্যস্ত ছিলেন! নাহলে আমাদের দুজনের এক্সপেল ঠেকায় কে!” ফারাহ্ পিয়ানিনামএসএসসিতে আমাদের প্রথম পরীক্ষার দিন একজন স্যার পরীক্ষার্থীদের নাম ডেকে ডেকে হাজিরা খাতায় স্বাক্ষর করাচ্ছেন। একেক জনের নাম ধরে ডাকেন, সে হাত তুললে হাজিরা খাতাটি তার কাছে দেন, সে স্বাক্ষর করে। একবার স্যার বললেন, ‘সাদিয়া কে?’ সাদিয়া দাঁড়ালে তাকে স্বাক্ষর করানো হলো। এরপর স্যার বললেন, ‘মৌসুমী কে?’ মৌসুমী স্বাক্ষর করল। একপর্যায়ে স্যার হঠাৎ বলে উঠলেন, ‘অ্যাই, আমি কে?’সবাই অবাক হয়ে তাকাল। এ কেমন প্রশ্ন? স্যার নিজেই জিগ্যেস করছেন তিনি কে? পরে জানা গেল আমাদের সঙ্গে অ্যামি নামে একজন পরীক্ষা দিচ্ছে। তার নামের বানান এ এম ওয়াই। স্যার সেই অ্যামিকেই আমি ভেবে ভুল করেছেন। সাদিকা রহিমলিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর অফিশিয়াল পেজে মেসেজের মাধ্যমে [www.facebook.com/Rosh.Alo] আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি গল্প ইত্যাদি পাঠাতে পারেন।