ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাড়ি কোথায়
খালাতো বোনের বিয়েতে গেছি। আমরা সব ছোটরা একসঙ্গে গল্প করছিলাম। এমন সময় এক মুরব্বি এসে জিজ্ঞেস করলেন, ‘অ্যাই ছেলে, তোমার বাড়ি কোথায়?’ অপরিচিত কাউকে নামধাম বলতে নেই, মা এমনটাই শিখিয়েছেন। তাই বুদ্ধি করে খালাতো ভাই সাদকে দেখিয়ে উত্তর দিলাম, ‘ওদের বাড়ির পাশে।’ এবার সেই মুরব্বি সাদকে জিজ্ঞেস করলেন, ‘তোমার বাড়ি কোথায়?’ সাদ ব্যাপারটা ধরতে পেরে ওর চাচাতো ভাইকে দেখিয়ে বলল, ‘ওদের বাড়ির পাশে।’ মুরব্বিও প্রশ্নটা একটু ঘুরিয়ে জিজ্ঞেস করলেন, ‘তা তোমাদের তিনজনের বাড়ি কোথায়?’ সাদই উত্তর দিল, ‘কেন? পাশাপাশি!’ পরে জানতে পেরেছিলাম মুরব্বি আমাদের দূর সম্পর্কের দাদা হন।
সালমান মাহমুদ

ক্রিকেটীয় ভাষা
আমার ফাঁকিবাজ ছাত্র সেদিন ফোন করে বলল, ‘ভাইয়া, আজকে বৃষ্টি পড়ছে। ক্লাস করব না। আপনি আজকে আর পড়াতে আসবেন না, কেমন?’ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘বৃষ্টির সঙ্গে ক্লাসের সম্পর্ক কী?’ ছাত্রটি ক্রিকেটীয় ভাষায় জবাব দিল, ‘ক্লাস ডিসমিসড ডিউ টু ব্যাড ওয়েদার।’ আমিও পাল্টা উত্তর দিলাম, ‘বৃষ্টি আইন অনুযায়ী আজকে দুই ঘণ্টার পড়া দেড় ঘণ্টা করে দেওয়া হলো!’

মোস্তফা মনোয়ার

.
.

স্মার্ট অঙ্ক
গণিত পরীক্ষার আগের দিন বসে বসে অঙ্ক করছি। এমন সময় দেখি ক্যালকুলেটর কাজ করছে না। কী আর করা, মোবাইল ফোনের ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করা চালিয়ে যাচ্ছিলাম। মোবাইল ফোনে ডিজিট তুলছিলাম, ‘শূন্য দশমিক শূন্য ১৭১৪...’। এমন সময় পেছন থেকে আম্মু বলে উঠলেন, ‘দাঁড়া, পড়া বাদ দিয়ে সারা দিন শুধু মোবাইল চালানো, না? আর কাকে ফোন করা হচ্ছে, দেখি?’ হাত থেকে মোবাইল ফোনটা টেনে নিতেই আম্মু ভুল বুঝতে পেরে বললেন, ‘মানে কি, স্মার্টফোন দিয়ে অঙ্ক করছিস! আজকাল অঙ্কও স্মার্ট হয়ে গেছে নাকি!’
ইসরাত সাবিহা
জীবন মানে...
দুই প্রতিবেশীর মধ্যে কথা হচ্ছে—
: ভাবি, এক গ্লাস পানি খাওয়াবেন? অনেকক্ষণ গল্প করে গলা শুকিয়ে গেছে।
: অবশ্যই ভাবি, এই নিন।
: ইয়ে মানে...ভাবি, আমি পানি চেয়েছিলাম! রিমোট দিয়ে কী করব?
: ভাবি, জি বাংলা ২১ নম্বরে।
: মানে বুঝলাম না, ভাবি। চাইলাম পানি আর আপনি বলছেন জি বাংলার কথা!
: আরে ভাবি, আপনি বুঝি জানেন না? পানির অপর নাম জীবন আর জীবন মানেই জি বাংলা!
সাদিয়া আফরোজ
গ্রন্থনা: ফাহমিদা আলম