ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তত্ত্বীয় জ্ঞান ও সাংসারিক প্রয়োগ
তত্ত্বীয় জ্ঞান
সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারকই ক্ষার না।
পদার্থের তিন অবস্থা—
তরল
বায়বীয়
কঠিন।
ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
সাংসারিক প্রয়োগ
সকল স্বামীই অধীনস্থ, কিন্তু সকল অধীনস্থই স্বামী না!
মানুষেরও তিন অবস্থা—
বাল্য অবস্থা > তরল
বিবাহ–পূর্ব অবস্থা > বায়বীয় বিবাহ–পরবর্তী অবস্থা > কঠিন 

সংসারের খরচ আর শখের খরচের যোগফল আয়ের চেয়ে সব সময়ই বড়।
মোস্তাফিজুর রহমান

.
.

উদ্ভিদের অপকারিতা
একবার এক রাগী স্যার বায়োলজি ক্লাস নিচ্ছিলেন। এমন সময় ক্লাসে দুজন গল্প করছিল। স্যার সেটা লক্ষ করে একজনকে দাঁড় করালেন, ‘এই, বলো তো, এতক্ষণ উদ্ভিদের কী কী উপকারিতার কথা বললাম?’ যাকে জিজ্ঞেস করা হয়েছে, ও স্যারের লেকচার বিন্দুমাত্র শোনেনি। আশপাশ থেকে আমরা কজন ফিসফিসিয়ে উত্তরটা বলে ওকে সাহায্য করতে লাগলাম। ও শুনে শুনে বলল, ‘আমরা ভাত খাই, চাল আসে উদ্ভিদ থেকে। রুটি খাই, সেই গমও আসে উদ্ভিদ থেকে। শাকসবজি খাই, তা–ও আসে উদ্ভিদ থেকে…’ স্যার ব্যাপারটা ধরতে পেরে ফোড়ন কাটলেন, ‘মার খাই, সেই বেতও কিন্তু আসে উদ্ভিদ থেকে!’
তৌসিফুল ইসলাম
দারুণ সমাধান
কোচিংয়ে স্যার অঙ্ক করতে দিলেন। প্রশ্নটা এমন, ‘প্রমাণ করো যে…।’ আমার এক বন্ধু সবার আগে ঠিকঠাক অঙ্ক করে খাতা জমা দিল। অঙ্ক ঠিক হওয়ার পরও স্যার ঝাড়ি দিয়ে বললেন, ‘প্রশ্নে প্রমাণ করো লেখা থাকলে শেষে প্রমাণিত লিখতে হয়, সেটা লিখিস নাই কেন?’ ও স্যারকে আশ্বাস দিল, পরেরবার থেকে এমন ভুল আর করবে না। পরদিন স্যার আবার সবাইকে সমীকরণ সমাধান করতে দিলেন। এবারও সেই বন্ধুটি সবার আগে অঙ্ক করে স্যারের কাছে খাতা জমা দিল। স্যার খাতা দেখে হো হো করে হেসে উঠলেন। ঘটনা কী বুঝতে আমরা ওর খাতায় উঁকি দিলাম। সেখানে অঙ্ক শেষে বড় বড় করে লেখা, ‘সমাধিত’!
আশিকুর রহমান
পয়লা বৈশাখে

সারা দিন কিছু খাই নাই। এই গরিবরে এক থালা পান্তা ভাত খাওয়াইবেন?
ভাই রে, পান্তা ভাত খাওয়ানোর মতো এত টাকা নাই। এই নেন ৫০ টাকা, হাফ প্লেট কাচ্চি বিরিয়ানি খেয়ে নিয়েন!
আতিকুর রহমান

অবস্থা
সেদিন মন খারাপ করে বন্ধুকে ফোন দিলাম, ‘দোস্ত, ব্রেকআপ হয়ে গেছে। এই দুঃখে হাত কাটছি। হাত কেটে দেয়ালে “ওর” নাম লিখছি রক্ত দিয়ে!’ দোস্ত চিন্তিত হয়ে বলল, ‘হায় হায়! এখন অবস্থা কী?’ আমি অভয় দিয়ে বললাম, ‘চিন্তা করিস না, ব্যান্ডেজ করে ফেলছি।’ দোস্ত বিরক্ত হয়ে বলল, ‘আরে তোর অবস্থার কথা জানতে চাইছে কে? আমি তো দেয়ালের অবস্থার কথা জিজ্ঞেস করতেছি। গত পরশুই না দেয়াল রং করাইলি?’
সুদীপ্ত মিত্র

পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি
বালিকার সঙ্গে প্রেম অনেক দিনের। সেদিন হঠাৎ করে ও অভিযোগ করল, ওকে নাকি আমার কলেজের কোনো এক জুনিয়র ছেলে বিরক্ত করছে। বেশ কয়েক দিন ধরে কোচিংয়ে যেতে–আসতে ফলোও করছে। আমার তো মাথা গরম হয়ে গেল। কী! এত বড় সাহস! আমার বান্ধবীকে বিরক্ত করা! ওকে বললাম, ‘ব্যাপারটা আমি দেখব।’ পরের চার দিন ওর আশপাশে থেকে লক্ষ করলাম কে ওকে ফলো করে। দেখলাম এক ছেলে ওকে বেশ কদিন ধরেই ফলো করছে। এলাকার বড় ভাই আর বন্ধুদের নিয়ে ছেলেটাকে ধরে এনে বেশ একটু ধোলাই দিয়ে দিলাম। মন ফুরফুরে হয়ে গেল সমস্যার সমাধান করে। রাতে ওকে ফোন দিলাম। ফোন ধরতেই ও কান্নাকাটি করে বলল, ‘তুমি এত বছর ধরে আমার সাথে প্রেম করছ, অথচ আমার ভাইকে চেনো না? কী করলা এইটা? আমার বড় ভাইকে মারলা? ব্রেকআপ!’
আরিয়ান ইকরা