ফেসবুক কর্নার

ভয়ংকর খবর
আমি এইচএসসি পরীক্ষার্থী। সকালে চাচাতো বোন ফোন দিল খোঁজখবর নেওয়ার জন্য, ‘কিরে, কী অবস্থা?’ আমি বিষণ্ন কণ্ঠে জবাব দিলাম, ‘আজকে বায়োলজি পরীক্ষা সকাল ১০টায়। আর আমি ঘুম থেকে উঠেছি বেলা ১১টায়…।’ বোন আঁতকে উঠে বলল, ‘সে কী! এখন কী করবি? সর্বনাশ! এ তো ভয়ংকর খবর!’ আমি হাসতে হাসতে বললাম, ‘আরে গাধা, আমার তো বায়োলজি বিষয়টাই নাই। তোরে ভয় দেখানোর জন্য বললাম।’
জান্নাতুল তাসনীম

অবস্থা
সেদিন মন খারাপ করে বন্ধুকে ফোন দিলাম, ‘দোস্ত, ব্রেকআপ হয়ে গেছে। এই দুঃখে হাত কাটছি। হাত কেটে দেয়ালে “ওর” নাম লিখছি রক্ত দিয়ে!’ দোস্ত চিন্তিত হয়ে বলল, ‘হায় হায়! এখন অবস্থা কী?’ আমি অভয় দিয়ে বললাম, ‘চিন্তা করিস না, ব্যান্ডেজ করে ফেলছি।’ দোস্ত বিরক্ত হয়ে বলল, ‘আরে তোর অবস্থার কথা জানতে চাইছে কে? আমি তো দেয়ালের অবস্থার কথা জিজ্ঞেস করতেছি। গত পরশুই না দেয়াল রং করাইলি?’
সুদীপ্ত মিত্র