ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

facebook.com/Rosh.Aloপরিদর্শকআমি এইচএসসি পরীক্ষার একজন হল পরিদর্শক। এইচএসসি শাখার ২০৪ নম্বর কক্ষে আমার দায়িত্ব। বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা নতুন হল পরিদর্শক হিসেবে আমাকে আগেই পাঠানো হলো রুম পরিদর্শন করতে। আমি রুমে ঢুকেই দেখছি, কেউ বেঞ্চের ওপর নকল করেছে কি না। এক এক করে আমি বেঞ্চ দেখছি। হঠাৎ করে একটি ছেলে উদ্ধত ভঙ্গিতে আমাকে জিজ্ঞাসা করল, ‘ওই ব্যাটা, সিট খুঁজছিস? ওই, তোর রোলের শেষে কত?’ সোলায়মান খানএভারেস্টযখন প্রথম শুনি, বাংলাদেশ থেকেও একজন এভারেস্টে উঠেছে, তখন আমি বলেছিলাম, আমিও একদিন এভারেস্টে উঠব। আম্মু হেসে বলেছিল, ‘মেয়েরা এভারেস্টে ওঠে না, মা। মন দিয়ে পড়।’ নিশাত মজুমদার যখন এভারেস্টে উঠলেন, তখন আমি ক্লাস সেভেনে পড়ি। তখন আবার বলেছিলাম, আমিও একদিন এভারেস্টে উঠব। আম্মু তখন বলেছিল, ‘থাপড়ায়ে দাঁত ফালায় দেব। পড়াশোনার নাম নেই, খালি হাবিজাবি চিন্তা! মন দিয়ে পড়।’এখন আমি ক্লাস এইটে পড়ি। এবার আর বলাবলির কিছু নেই...এসএসসি অথবা এইচএসসি দিয়ে নিই, এভারেস্টে উঠেই ছাড়ব! ঠাট্টা নয়, সিরিয়াসলি! আনজিলা জেরিনহুমকিআমার আট বছর বয়সী মামাতো ভাইটা সব সময়ই বয়সের তুলনায় একটু বেশি বুদ্ধি রাখে। তার কাজকর্ম সব সময়ই অদ্ভুত ও হাস্যকর। প্রতিদিনই কোনো না কোনো ঘটনা সে ঘটাতেই থাকে। একে তো সে তার বাসার একমাত্র বাচ্চা, তার ওপর বুদ্ধি অধিক হওয়ায় দুষ্টুমির মাত্রাও একটু বেশি বলে মামা প্রায়ই ধমকাধমকি দিয়ে তাকে কবজা করে রাখার চেষ্টা করেন। মামাদের বাসা মোহাম্মদপুর। আদাবর এলাকাটা যে ওদের বাসার কাছাকাছি, সেটা কীভাবে যেন পিচ্চি জেনে গিয়েছে। আজকে শুনলাম, সে সম্প্রতি আদাবর থানার নম্বর জোগাড় করে রেখেছে। সব সময় সেটা মুখস্থ রাখছে এবং সময়-অসময়ে সেই নম্বর আউড়ে উঠে তার বাবাকে হুমকি দিচ্ছে, আর যদি আমাকে বকা দাও, তাহলে আমি কিন্তু তোমাকে পুলিশে ধরিয়ে দেব। সাদিয়া ফাতেমা কবীরলিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর অফিশিয়াল পেজে মেসেজের মাধ্যমে [www.facebook.com/Rosh.Alo] আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডি গল্প ইত্যাদি পাঠাতে পারেন।