ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কদিন আগে গ্রামে গিয়ে টেলিভিশন দেখছিলাম। রিমোট ছিল ছোট ভাই সিয়ামের হাতে। হঠাৎ পাশের এলাকার এক আপুর আগমন। আমরা একটা নাটক দেখছিলাম, কিন্তু আপু জনপ্রিয় এক হিন্দি সিরিয়াল দেখতে চেয়ে স্টার জলসা চ্যানেল দিতে বললেন। সিয়াম আগেই জানত স্টার জলসা চ্যানেলটা ২৩ নম্বরে। আর জলসা মুভিজ চ্যানেলটা তার পরে, ২৪ নম্বরে। আপুকে স্টার জলসা না দেখতে দেওয়ার জন্য সিয়াম একটা বুদ্ধি বের করল। চ্যানেল ঘুরিয়ে বাইশের পর দ্রুত ২৩ নম্বর টপকে স্টার জলসা পেছনে রেখে ২৪ নম্বরে থাকা বাংলা ছবির চ্যানেল জলসা মুভিজে নিয়ে গেল। বলল, ‘দেখেন, কোনো সিরিয়াল হচ্ছে না!’ আমরাও তাল মিলিয়ে বললাম, ‘হুম্, হুম্, কোনো সিরিয়াল হচ্ছে না!’ সিয়ামের চালাকি বুঝতে আপুর সময় লাগল না। বলে উঠলেন, ‘আরে, এইডা তো জলসা মফিজ, এইডার আগে স্টার জলসা বাদ দিয়া আইছ ক্যান! এক্ষণ চ্যানেল পাল্টাও!’
রুবাইয়াত খান

সুন্দরবনের বাঘ সংরক্ষণের উপায়
১. সব বাঘের গায়ে হলুদ রঙের বদলে সাদা রং করে দিলে সবাই জেব্রা ভেবে বাঘ শিকার করবে না।
২. বাঘদের পরিবার পরিকল্পনা সম্পর্কে শিক্ষা দিতে হবে। বলতে হবে, ‘তিনটি সন্তানের কম নয়, ছয়টি হলে ভালো হয়!’
৩. এত কিছু করেও কোনো কাজ না হলে নিজে গিয়ে বাঘের আহার হওয়া যায়। এতে দুটি উপকার হবে। একদিকে জনসংখ্যা কমবে, অন্যদিকে বাঘের সংখ্যা একদিন হয়ে যাবে ১৬ কোটি!

সানজিদ আজিজ

.
.

রাস্তার ওপারে
রাজশাহী রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, রাস্তা পার হব। তবে গাড়ির চলাচল বেশি হওয়ায় রাস্তা পার হতে পারছি না। তাই রাস্তার এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছি। আমার পাশে এক বড় ভাই-টাইপের লোকও দাঁড়িয়ে আছেন। এমন সময় এক রিকশাওয়ালা এসে সেই বড় ভাইকে জিজ্ঞেস করলেন, ‘মামা, কই যাইবেন? বর্ণািল?’
: না।
: তাইলে কি লক্ষ্মীপুর?
: না।
: কাজীহাটা?
: না।
: তাইলে কই যাইবেন?
: রাস্তার ওপারে!
তৌকির আহমাদ