ফেসবুক চ্যাট যেভাবে প্রেমের দিকে গড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম সপ্তাহছেলে: হাইমেয়ে: হ্যালোছেলে: কেমন আছেন?মেয়ে: ভালো। আপনি?ছেলে: আমিও ভালো। কী করছেন?মেয়ে: এই তো! ফেসবুকে বসলাম। ফ্রেন্ডদের সঙ্গে কথা বলি।ছেলে: ও!মেয়ে: আপনি কী করছেন?ছেলে: কিছু না। ডিনার শেষ?মেয়ে: নাহ্। ডিনার করব না। আম্মুর সঙ্গে রাগ করেছি। তাই খাইনি।ছেলে: ও মা! নিজে রান্না করে নিতেন! পারেন না?মেয়ে: হি হি। চা রান্না করতে পারি। লিকার বেশি হয় অনেক। খাবেন?ছেলে: lolz আপনি দিলে খেতে পারি।দ্বিতীয় সপ্তাহমেয়ে: এই যে! আছেন?ছেলে: হুঁ।মেয়ে: bz?ছেলে: একটু। ব্যাপার না। কেমন আছেন?মেয়ে: ভালো না। feeling lonely.ছেলে: OMG! কো-ইন্সিডেন্স! আমারও একা একা লাগছে।মেয়ে: কেন? তোমার কেন একা একা লাগছে?ছেলে: জানি না।মেয়ে: ইস্সসস। দেখুন, আমি কী করেছি। আপনাকে তুমি বলে ফেলেছি। সরি।ছেলে: না, না। ইটস ওকে। তুমিই ভালো। আমাদের এজের পার্থক্য মনে হয় বেশি না।মেয়ে: এহ্!! আগে আপনি তুমি বলেন। না হলে নিজেকে বুড়ি মনে হচ্ছে। হি হি হি। khikz.ছেলে: আচ্ছা, বাবা, আমিই শুরু করছি। তুমি কী করো, এখন?মেয়ে: মন খারাপ করে বসে ছিলাম। এখন তোমার সঙ্গে কথা বলে মন ভালো হয়ে গেছে। :pছেলে: lolz :pতৃতীয় সপ্তাহমেয়ে: এইইইইইইইইইইইইইছেলে: কীইইইইইইইইইই।মেয়ে: কোথায় তুমি?ছেলে: ক্যাম্পাসে।মেয়ে: ক্যাম্পাসে কী করো?ছেলে: ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা মারি।মেয়ে: মেয়ে ফ্রেন্ড?ছেলে: না। মেয়ে ফ্রেন্ড নেই।মেয়ে: এহহহ! মিথ্যা কথা। আমাকে সত্য বলবা কেন! আমি তোমার কে?ছেলে: সত্যিই নেই। তোমার কোনো ছেলেবন্ধু আছে?মেয়ে: উঁহু। নেই। ইনফ্যাক্ট আমার ফ্রেন্ডসংখ্যা কম। ছেলে: আহারে!মেয়ে: এই, আমি যাই। আমি যেভাবে চ্যাট করছি। আমার বান্ধবী ভাবছে আমি বুঝিআমার বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছি। হি হি হি।ছেলে: lolz ইসের। লজ্জায় তোমার কান পর্যন্ত লাল হয়ে গেছে। :চ আচ্ছা। বাব্বাই।মেয়ে: bye. khikzচতুর্থ সপ্তাহছেলে: আমাকে ভুলেই গেছো।:( খবর নাও না একবারও।মেয়ে: আমার খবর নিছো একবার? মেয়েটা বেঁচে আছে না মরে গেছে একবার জিজ্ঞেস করছ?ছেলে: সরি।:( এক্সট্রিমলি সরি।মেয়ে: হয়েছে, আর লাগবে না।ছেলে: এই, তোমার সেল নম্বরটা দেওয়া যাবে? অবশ্য, ইফ ইউ হ্যাভ নো প্রবলেম।মেয়ে: হি হি হি। তোমারটা দাও আগে। তোমাকে ফোন দিয়ে চমকে দেব।ছেলে: জি, না। আমাকে চমকানো এত সহজ না। :)মেয়ে: এহহহ! মাঝরাতে ফোন দেব। পেতনির মতো।ছেলে: এখন মাঝরাতে ফোন এলে তো বুঝেই যাব, কার ফোন। lolz.মেয়ে: ইসের! কেন যে বলতে গেলাম!ছেলে: পেতনির চালাকি তো ভূত ধরবেই। তাই না?মেয়ে: তুমি কী দুষু্ব!!ছেলে: কারণ তুমি দুষ্টু। তাই।মেয়ে: হিহিহিহি। :pপঞ্চম সপ্তাহমেয়ে: এই দুষু্ব...ছেলে: এই দুষ্টি...মেয়ে: কিচ্ছু পারে না। দুষু্ব বললে উলটো বলতে হয় লক্ষ্মী সোনা। ঠিক আছে?ছেলে: লক্ষ্মী সোনা চাঁদের কণা।মেয়ে: :o চাঁদের কণা বলতে বলছি।ছেলে: কেন? বললে সমস্যা?মেয়ে: হিহিহি। সমস্যা নেই।ছেলে: তোমার প্রোফাইল পিকচারটা অনেক সুন্দর হয়েছে।মেয়ে: তাই?ছেলে: লাইক। ফটোতে লাইক দিলাম। এখানে দিলাম... “ <3 “মেয়ে: :oছেলে: তোমাকে বলব বলব করে বলা হচ্ছে না। অ্যাম ইন লাভ উইথ ইউ।মেয়ে: আর ইউ সিরিয়াস?ছেলে: ইয়েস আই অ্যাম। নাও ডিসিশন ইজ ইউরস।মেয়ে: আমি নিজেও তোমার প্রতি ইনফ্যাক্ট দুর্বল হয়ে পড়েছি। বাট সিদ্ধান্তনেওয়াটা একটু টাফ।ছেলে: আমি জোর করব না।মেয়ে: এই, জানো? আমি না অনেক ইমোশনাল। ভয় হয়, তুমি যদি ছেড়ে যাও!ছেলে: I’ll never leave you alone.মেয়ে: সত্যি?ছেলে: হ্যাঁ, সত্যি। কিছু বলবা না আর?মেয়ে: ভালোবাসি ভালোবাসি, সেই সুরে কাছে দূরে, জলে স্থলে বাজায় বাঁশি... ভালোবাসি।ছেলে: আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আঁখি/ আঁখির জলেযায় ভাসি ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি। <3মেয়ে: <3অতঃপর দুজনের রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ হয়। তাদের ফেসবুক স্ট্যাটাসও চেঞ্জ হয়।ছেলে ইন অ্যা রিলেশনশিপ উইথ মেয়ে।* এই লেখার সঙ্গে বাস্তবতার কোনো রকম মিল খুঁজবেন না। এটা লেখকের উর্বর মস্তিষ্কের কল্পনা মাত্র।: