ফেসবুক ডায়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীহারিকা রায় 
fb.com/niharika.roy.7524
গত (১২ মে) সংখ্যায় বুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবনের প্রচেষ্টা নিয়ে ‘চার চাকার চক্করে’ ফিচারটি পড়ে খুবই গর্ববোধ হচ্ছে। আমাদের তরুণদের সৃজনশীলতা আর কর্মপ্রচেষ্টা নিশ্চয় এ দেশকে বদলে দেবে।— ১৮ মে

রেজাউল করিম 
fb.com/rezaulkarim.rajon1
বড় কোনো ক্ষতি ছাড়াই ঘূর্ণিঝড় বাংলাদেশ অতিক্রম করেছে। রক্ষা পেলাম। ঘূর্ণিঝড় মহাসেন নিয়ে দুই দিন ধরে শঙ্কার মধ্যে ছিলাম। নিয়মিত বুলেটিন প্রচারের জন্য আবহাওয়া অধিদপ্তরকে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ।
— ১৭ মে

রণজিত চন্দ্র উকিল 
fb.com/ronjit.chandraukilbd
একসময় আমি লেখাপড়া থেকে দূরে চলে এসেছিলাম। সেটা নিজের কারণে। ‘স্বপ্ন নিয়ে’ আমাকে সাহায্য করছে পড়ালেখায় ফিরে আসতে। কারণ, কিছু স্বপ্নবান মানুষের কথা পড়তে পড়তে আমিও স্বপ্ন দেখতে শুরু করি। আমাকে জ্ঞানপিপাসু হতে শিখিয়েছে।— ১৬ মে