ফেসবুক ডায়েরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলেন রূপা
fb.com/helen.rupa
এভারেস্টজয়ী সজল খালিদ, তুমি জীবন দিয়ে বিজয় উপহার দিলে বাংলাদেশকে। কৃতজ্ঞ জাতি তোমাকে ধারণ করবে হূদয়ে। —২৪ মে
রেজাউনুল ইসলাম
fb.com/rejaunul
নাসা লুনাবোটিকস-২০১৩ প্রতিযোগিতায় এশিয়ার একমাত্র দল হিসেবে বুয়েট দশম অবস্থান অর্জন করায় অভিনন্দন ও শুভেচ্ছা।
—২৩ মে
আহমেদ সৌমিক
fb.com/ahmed.soumik
স্বপ্ন থাকলেই যে কেবল আকাশ ছোঁয়া যায়, সেটা আবারও প্রমাণ করলেন অশোক। আর সেই স্বপ্নটা যদি হয় দেশ, জাতি কিংবা সমাজ নিয়ে, তাহলে তো কথাই নেই।
— ২৪ মে
তানজিম হাসান
fb.com/TanzimAUB
এমআইএসটি দলকে অভিনন্দন, যুক্তরাষ্ট্রে বিমান ওড়ানোর জন্য। আমাদের দেশের জন্য এটি একটি বড় অর্জন।
—১৯ মে