
অধুনার ফেসবুক পেজে বিভিন্ন প্রতিবেদন নিয়ে মন্তব্য করেছেন পাঠকেরা। তারই একটি মন্তব্য দেওয়া হলো:
বাহাউদ্দিন জাকারিয়া
‘বরের সঙ্গে বোনের প্রেম’ লেখাটি পড়ে কিছু লিখতে ইচ্ছে করল। আমাদের সমাজের কিছু প্রচলিত কথা আছে, তার মধ্যে একটা হচ্ছে শ্যালিকা মানে অর্ধেক বউ। শ্যালিকা না থাকলে বিয়েই করব না!
আমাদের চিন্তাভাবনার পরিবর্তন দরকার। কেননা বোনের বউকে বোনের মতো,বন্ধুর মতো। শ্যালিকা আর দুলাভাইয়ের সর্ম্পকে যেমন খুনসুটি,হাসিঠাট্টা আর আনন্দ থাকবে, তেমনি পারষ্পরিক শ্রদ্ধা থাকতে হবে। এই বোধ না থাকলে কখনো কখনো এই সম্পর্ক সীমা অতিক্রম করে পরকীয়ায় রূপ নেয়। অনেক সময় বয়ঃসন্ধিকালের মেয়েদের সরলতার সুযোগ নেয় বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ। এর মূল কারণ হচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়। পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে, সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হলে এমনটি হয় না। আর এসব ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পরিবার। তাই আমার মনে হয়, প্রতিটি পরিবারে পারিবারিকভাবে মূল্যবোধের সঠিক চর্চাই পারে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করতে।