ফেসবুক রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিলকে বলল শুভ: তোকে গত কদিন খুব অস্থির দেখাচ্ছিল। আজ বেশ ফুরফুরে লাগছে। ঘটনা কী?’জামিল: আর বলিস না দোস্ত, আজ একটা বিরাট কাজ করে ফেললাম। যত নষ্টের গোড়া ওই ফেসবুক। আমি তো ফেসবুক সম্পর্কে কিছুই জানতাম না। কিছুদিন আগে আমার প্রেমিকা মলি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিল। সেই থেকে ঝামেলার শুরু। অনেক মেয়ের সঙ্গে পরিচয় হয়, মেয়েরা আমার স্ট্যাটাস আর ছবিতে লাইক দেয়, কমেন্ট লেখে...মলি এসব মানতে পারত না। এসব নিয়ে ওর সঙ্গে প্রতিদিন ঝগড়া হতো। এই অশান্তি আর ভালো লাগে না। আজ এর একটা বিহিত করে ফেললাম।শুভ: যাক, অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করেছিস তাহলে?জামিল: ডিঅ্যাকটিভেট করব কেন? মলিকে আনফ্রেন্ড করে দিয়েছি!স্কুলপড়ুয়া ছেলেটা তার ফেসবুক স্ট্যাটাসে লিখল, ‘ক্লাসরুমে বসে বসে ফেসবুকিং করছি। হা হা...কী মজা।’সঙ্গে সঙ্গেই কমেন্ট লিখলেন শিক্ষক, ‘বেরিয়ে যাও।’শিক্ষকের কমেন্টে লাইক দিয়ে ছেলেটির মা লিখলেন, ‘আজকে আসো বাসায়। এই অপরাধের শাস্তিস্বরূপ তুমি আজ ঘর ঝাঁট দেবে, ঘর মুছবে এবং থালাবাসন ধুবে।’মায়ের কমেন্টে লাইক দিল বাসার কাজের লোক!প্রশ্ন: পৃথিবীর অধিকাংশ ফেসবুক স্ট্যাটাসের জন্ম হয় কীভাবে?উত্তর: সহজ। ctrl+c এবং ctrl+v থেকে। কাট, কপি পেস্ট!মা ও ছেলের মধ্যে চ্যাটে কথোপকথন চলছে।মা: হোমওয়ার্ক শেষ করেছ?মা: ভাত খেয়ে থালাবাসন ধুয়ে রাখবে কিন্তু।মা: দরজা-জানালাগুলো বন্ধ করেছ?মা: জামাকাপড়গুলো ইস্ত্রি করে রাখো। কাল খুব সকালে স্কুলে যেতে হবে।মা: শোন, তোমার বাবা আর আমি ঠিক করেছি, তোমাকে একটা ল্যাপটপ কিনে দেব।ছেলে: সত্যি?মা: না। শুধু নিশ্চিত হলাম, তুমি ওপাশে আছ কি না।ফেসবুক হলো ফ্রিজের মতো। একটু পরপর খুলে দেখতে ইচ্ছা হয়, ভালো কিছু আছে কি না।সজীবের উচ্চতা পাঁচ ফুট। সে গেছে পাত্রী দেখতে।পাত্রীর বাবা জিজ্ঞেস করলেন, ‘বাবা, তোমার উচ্চতা কত?’সজীব বলল, ‘পাঁচ ফুট ১০ ইঞ্চি।’ পাশ থেকে তার মা খোঁচা দিয়ে ফিসফিস করে বললেন, ‘চুপ কর গাধা, এটা ফেসবুক না।’আনিকা বলছে সজলকে, ‘ওগো, তুমি একটু পর পর স্ট্যাটাসে আমার নাম লেখো কেন?’সজল: আমার কী দোষ? ফেসবুক একটু পর পর জানতে চায়, ‘হোয়াটস অন ইওর মাইন্ড?’সংগ্রহ: মো. সাইফুল্লাহ