ফেসবুক হোম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব সময়ই হয়তো ফেসবুকে থাকতে পছন্দ করেন আপনি। সারাক্ষণই বন্ধুরা কে কী করছেন, তার খবর পেতে চান। এবার নিজের স্মার্টফোনের পর্দাটাকেই (হোমস্ক্রিন) বানিয়ে ফেলতে পারেন ফেসবুকের হোমপেজ।ফোন চালু করলেই দেখতে পারবেন আপনার ফেসবুকের খবরাখবর—নিউজ ফিড।এতে সব সময়ই ফেসবুকের বন্ধুদের নোটিফিকেশন, স্ট্যাটাস আপডেট, ছবি স্ট্রিম হতে থাকবে আপনার হোমস্ক্রিনে।ফেসবুক মেসেঞ্জার নামানো থাকলে অন্য কোনো অ্যাপ ব্যবহারের সময়ও আপনি বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারবেন।অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এটি ব্যবহার করা যাবে।বর্তমান সংস্করণ: ১.০আকার: ২৫৮ কিলোবাইটনামানোর ঠিকানা: http://goo.gl/liUlhডট কম প্রতিবেদক