ফেসবুকিও ভাষায় সংসারে একদিন
অফিস থেকে ফিরেই রহমান সাহেব তাঁর স্ত্রীকে বললেন,: হ্যালো ডিয়ার, ঘরে logged in হইলাম, কেমন আছ?: তুমি কি বাজার করে আনোনি?: দুঃখিত বউ, বিষয়টি মাথায় tag করতে মনে ছিল না।: তোমার যে আমার জন্য নতুন একটা শাড়ি download করার কথা ছিল, সেটাও কি ভুলে গেছ?: দোকানে গিয়েছিলাম কিন্তু কোনো শাড়িতেই like দিতে পারিনি।: তাহলে ক্রেডিট কার্ডটা দাও, আমিই কেনাকাটা করে নেব।: কিন্তু আমি তো privacy settings-এ share-এর optionটা block করে রেখেছি। কীভাবে তোমাকে দিই?: তোমাকে আমার বিয়ে করাটাই উচিত হয়নি। কী পেলাম তোমাকে বিয়ে করে?: not found? তাহলে try again!: তোমার কাছে আমার কি কোনোই মূল্য নেই।: অবশ্যই আছে, সেটা আমি বাইরে বলে বেড়াই না, আমার inbox-এ ঢুকলেই বুঝতে পারতে।: এভাবে চলতে থাকলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব বলে দিচ্ছি।: comment করার সাহস হচ্ছে না।: আমি চলে গেলে তুমি একা থাকতে পারবে? কোনো কষ্ট পাবে না?: অবশ্যই, দুজনে তখন chat করতে পারব, খুব মজা হবে।: কী বললে? আর তোমাকে কিন্তু একবিন্দুও সহ্য করতে পারছি না!: তাহলে block করে দাও।: না, এভাবে কথা চালানো যায় না, অসম্ভব।: তাহলে log out করে দাও।