ফেসবুকে খেলাধুলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি কালকে যে পোকার চিপসগুলো পাঠিয়েছিলাম পেয়েছেন তো?’‘আমি কালকে তিনটি গরু আর দুটি গাছ কিনেছি।’আপনি যদি ফেসবুক ব্যবহার করেন বা ফেসবুক সম্পর্কে ধারণা রাখেন, এই বাক্যগুলো শুনে চমকাবেন না।ফেসবুকে যাঁরা ফার্ম ভিল, মাফিয়া ওয়ারস, ট্রেজার আইলসহ আরও হরেক রকমের সামাজিক যোগাযোগের গেম খেলছেন তাঁরা কিন্তু একে অন্যের সঙ্গে গেমগুলো নিয়ে এভাবেই আলোচনা করেন। ফেসবুকের অসংখ্য গেমের মধ্য থেকে এ প্রতিবেদনে কয়েকটি নিয়ে আলোচনা করা হচ্ছে।ফার্মভিল: ফেসবুকে জনপ্রিয় গেম হলো ‘ফার্মভিল’। ফেসবুকের হিসাব অনুযায়ী প্রতি মাসে প্রায় আট কোটি ব্যবহারকারী এ গেমটি খেলেন! গেমের শুরুতেই ছেলে বা মেয়ে হিসেবে একটি চরিত্র বেছে নিতে হবে আপনাকে। তারপর একটি খামার (ফার্ম) চালানোর জন্য একজন আদর্শ কৃষকের যা যা দায়িত্ব, তার সবই করতে হবে আপনাকে। বাজার থেকে বীজ কেনা, চাষ করা, গাছ লাগানো, ফসল তোলা, সেই ফসল আবার বাজারে বিক্রি করা, সবই করতে হবে। আর এ ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারবে আপনার ‘ফার্ম ভিল প্রতিবেশীরা’। অর্থাৎ আপনার যেসব ফেসবুক বন্ধুরা ফার্মভিল খেলছেন তাঁরা। মাফিয়া ওয়ারস: নিউইয়র্ক টাইমস এই গেমটি নিয়ে বিশেষ প্রতিবেদন ছেপেছে। ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে ২০০৯ সালে ‘ইন্টারন্যাশনাল একাডেমি অব ডিজিটাল আর্টস অ্যান্ড সায়েন্স’-এর দেওয়া সম্মানজনক ‘ওয়েবি অ্যাওয়ার্ড’ জয় করেছে এ গেমটি। হলিউডের দ্য লর্ড অব দ্য রিং, রাশ আওয়ার, দ্য গোল্ডেন কম্পাস, সেক্স অ্যান্ড দি সিটি-র মতো জনপ্রিয় আরও অনেক চলচ্চিত্রের নির্মাতা প্রতিষ্ঠান ‘নিউ লাইন সিনেমা’ এ গেমের কাহিনি নিয়ে চলচ্চিত্র নিয়ে আসছে ২০১২ সালে। প্রতি মাসে ফেসবুকের প্রায় দুই কোটি ৪০ লাখ ব্যবহারকারী এ গেম খেলেন।এ গেমে অন্যান্য ফেসবুক বন্ধুদের সাহায্য নিয়ে নিজেকে একজন শক্তিশালী মাফিয়া ডন হিসেবে প্রতিষ্ঠিত করাই হলো গেমের মূল লক্ষ্য। ট্রেজার আইল: পুরো দ্বীপে আপনি একা। রয়েছে একটা ছোট্ট ঘর, সামনে বাগান আর সমুদ্রের ধারে নৌকা বাঁধা। এ হলো আপনার ঘাঁটি। এবারে আপনাকে বেরিয়ে পড়তে হবে অভিযানে। আরও ভালো করে বললে বলতে হবে গুপ্তধন শিকারের কথা। দ্বীপ থেকে দ্বীপে নৌকা নিয়ে পৌঁছাতে হবে। তারপর মাটি খুঁড়ে বের করে আনতে হবে অমূল্য সব রত্ন। এভাবেই চলতে থাকবে গেমের কাহিনি। আর যে দ্বীপে আপনার বাস তার কী হবে! আসলে গুপ্তধন উদ্ধার করে সেসব বিক্রি করে নিজের দ্বীপটাকে ছবির মতো সুন্দর করে সাজিয়ে তোলাই হলো আপনার আসল উদ্দেশ্য। গুপ্তধন বিক্রির অর্থ দিয়ে গাছপালা, পশুপাখি কিনে সাজিয়ে তুলতে হবে নিজের আবাস। আর গুপ্তধন শিকারি অন্যান্য বন্ধু মানে ফেসবুকের ট্রেজার আইল বন্ধুদের সঙ্গে হীরে-মানিক চালাচালি তো আছেই! এখানে একটা কথা বলে রাখি, এ গেমটি কিন্তু মাত্র এক মাস হলো এসেছে ফেসবুকে এবং এসেই শীর্ষ গেমের তালিকায় স্থান করে নিয়েছে। ক্যাফে ওয়ার্ল্ডএকেবারে নিজের একটা রেস্তোরাঁ! যা খুশি তাই তৈরি করতে পারবেন। ডজনখানেক রেসিপি থেকে পছন্দেরটা বেছে নিয়ে অথবা নিজের মতো করে নতুন রেসিপি তৈরি করে নিয়ে পরিবেশন করুন গ্রাহকদের। রেস্তোরাঁর সাজসজ্জার জন্য রয়েছে অসংখ্য উপকরণ। খাবার বিক্রি করে লাভের টাকা দিয়ে কিনে ফেলুন সেগুলো। ফেসবুকের অন্য বন্ধু যাঁরা ক্যাফে ওয়ার্ল্ড খেলছেন, ঘুরে আসুন তাঁদের রেস্তোরাঁ থেকেও। দেখুন না যদি পেয়ে যান কোনো পাকা রাঁধুনি! টেক্সাস হোল্ড এম পোকার: বাজি ধরার খেলা হলো পোকার। তাস ও বিশেষ ধরনের পোকার চিপস নিয়ে খেলতে হয় পোকার। টেক্সাস হোল্ড এম পোকার গেমেও ঠিক এভাবেই খেলতে হবে আপনাকে। পোকার খেলার যাবতীয় সব নিয়মকানুনই কাজে লাগাতে হবে। অন্য গেমারদের সঙ্গে দৈনিক, সাপ্তাহিক বিভিন্ন পোকার প্রতিযোগিতায় অংশ নিতে হবে আপনাকে। হয়তো বা সপ্তাহ শেষে পেয়ে যেতে পারেন ‘গ্র্যান্ড প্রাইজ’! গেমটির সুবিধা এই যে ফেসবুকের অন্য বন্ধুদের কাছ থেকে ‘পোকার চিপস’ নিয়ে গেমে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।সম্প্রতি ফেসবুকে এসেছে ফ্রন্টিয়ার ভিল নামের একটি গেম।অল্পদিনেই জনপ্রিয়তায় অনেক এগিয়ে গেমটি। এই গেমে বনজঙ্গল পরিষ্কার করে বসতি গড়ে তুলতে হয়।খামারও গড়ে তুলতে হয়।