গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ অনুমোদিত চট্টগ্রামের জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ডি স্প্রাখে ফেসবুক আইডি খুলেছে। এ উপলক্ষে গত মঙ্গলবার প্রতিষ্ঠানের জামালখান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক জয়ন্ত চৌধুরী বলেন, ‘ডি স্প্রাখে জার্মান ভাষা শেখানোর পাশাপাশি বিনা মূল্যে উচ্চ শিক্ষাবিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করে থাকে। বর্তমানে এসব বিষয়ে অনেকেরই আগ্রহ বাড়ছে। তাই কম সময়ে তাঁদের সব প্রশ্নের জবাব দেওয়ার কথা ভেবেই আমরা ফেসবুক আইডি খোলার সিদ্ধান্ত নিয়েছি।’‘লার্ন জার্মান চিটাগং’ শিরোনামের ফেসবুকের পাতায় জার্মানিতে উচ্চ শিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা রয়েছে। আলাদা করে এগুলো একজন উচ্চ শিক্ষার্থীর জার্মানিতে যাওয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতেও সহায়তা করবে। উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভাষা ও টাকাপয়সা সংক্রান্ত ব্যাপারগুলো আলাদা করে উল্লেখ করা হয়েছে। বোঝার সুবিধার জন্য ফেসবুকের এসব তথ্য বাংলায় তুলে ধরা হয়েছে। এখানে ডি স্প্রাখের বিভিন্ন কোর্স ও ভর্তি সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। ডি স্প্রাখের ফেসবুক পাতার ঠিকানা: www.facebook.com/Learngermanchittagong নিজাম সিদ্দিকী।