ফেসবুকে যখন হ্যাকারের কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়ের একটি আলোচিত বিষয় ফেসবুক হ্যাকিং। তিল তিল করে গড়ে ওঠা ফেসবুক পরিবার নিমেষেই ভেঙে যাচ্ছে হ্যাকিংয়ের কবলে পড়ে। কিন্তু অনেকেরই জানা নেই, সামান্য কিছু সাবধানতা অবলম্বন করলেই এসব হ্যাকিং অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্যের অনুপ্রবেশ থামানো সম্ভব। ফেসবুক হ্যাকিং থেকে বাঁচার প্রথম উপায় হলো ফেসবুক-সংশ্লিষ্ট ই-মেইল এবং মূল ফেসবুকের পাসওয়ার্ড ভিন্ন রাখা। হ্যাকাররা হ্যাকের পরই প্রথম লক্ষ্য থাকে ই-মেইল ঠিকানাটা বদলে ফেলা। আর কোনোক্রমে ই-মেইল ঠিকানাটি বদলে ফেলতে পারলে আর হ্যাকিং হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা খুবই কঠিন হয়ে যায়। কারণ, হ্যাকিং হওয়ার পর অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার একমাত্র উপায় হলো ই-মেইল ঠিকানা।ফেসবুকের কোথাও পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হলে প্রথমেই দেখে নিতে হবে ওয়েব ঠিকানাটি মূল ফেসবুকের ঠিকানা কি না। অনেক সময় কাছাকাছি ঠিকানার এবং দেখতে সম্পূর্ণ ফেসবুকের ওয়েবসাইটের মতো সাইটগুলোয় পাসওয়ার্ড দিলেই সাইটটি হ্যাক হয়ে যায়। facebook.com এর পরিবর্তে যদি facebookie.com, facabook.com ইত্যাদি রকম দেখা যায়, তবে কখনই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া যাবে না। বারোয়ারি কম্পিউটারে বসলে কাজের শেষে অবশ্যই লগ-আউট করতে হবে। এসব কম্পিউটারে কখনোই পাসওয়ার্ড রিমেম্বার দেওয়া যাবে না।যেকোনো ধরনের ই-মেইল পাসওয়ার্ড দেওয়ার আগে দেখে নিতে হবে ওয়েব ঠিকানাটি মূল ফেসবুকের কি না।কম্পিউটারকে সব সময় ম্যালওয়ার ভাইরাস থেকে মুক্ত রাখতে হবে। এগুলো অনেক সময় পাসওয়ার্ড চুরি করে নিয়ে যায়। কখনো কোথা থেকে আসা Facebook Password Reset Confirmation-এ রকম মেইলে পাসওয়ার্ড রিসেটে ক্লিক করা যাবে না।পাবলিক কম্পিউটারে বসলে কাজ শেষে অবশ্যই cache এবং cookies ডিলেট করতে হবে। ফেসবুক প্রোফাইলে কোনো রকম অস্বাভাবিক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে হবে।মেইলে আসা সফটওয়্যার না বুঝে সেটআপ দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায়, ফাইলটি দেখতে ভিডিও বা অডিও ফাইল মনে হচ্ছে, কিন্তু আসলে এটি একটি সেটআপ ফাইল, যেটি সেটআপ দিলেই কম্পিউটারের পাসওয়ার্ড চলে যাবে দুর্বৃত্তদের কাছে।এ ছাড়া মঝেমধ্যেই ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। হ্যাক হওয়ার পরও অ্যাকাউন্টটি ডিলেট করা যাবে না। কারণ হ্যাকিং হওয়ার পরও অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার কোনো না কোনো উপায় থাকে। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর এটি পুনরুদ্ধার করতে যা যা করণীয় তা হলো—যদি শুধু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয় এবং মেইল অ্যাকাউন্টটি ঠিক থাকে, তবে এই লিঙ্ক থেকে রিকোয়েস্ট পাঠালে পাসওয়ার্ড সমাধান পাওয়া যাবে। https://ssl.facebook.com/reset.phpযদি ওপরের লিনেকে কাজ না হয়, তবে পাসওয়ার্ডটি পাওয়ার জন্য নিম্নলিখিত লিনেকে ক্লিক করতে হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।http://www.facebook.com/help/identify.php?show_form=hack_login_changedযদি ই-মেইল ঠিকানা পরিবর্তন হয়ে যায়, তবে নিম্নলিখিত লিনেকে ক্লিক করতে হবে। ফরমটি পূরণ করে পাঠালে ফেসবুকের কর্মকর্তারা যোগাযোগ করবেন।https://ssl.facebook.com/help/contact.php?show_form=hacked_self_recoveryলেখক: ফেসবুকের জন্য প্রোগ্রাম নির্মাতা