ফেসবুকে সাবেক সঙ্গীকে অনুসরণ মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে সাবেক প্রেমিক-প্রেমিকাকে অনুসরণ মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফেসবুকের প্রায় অর্ধেক ব্যবহারকারী এমন ঝুঁকির মধ্যে আছে। নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।ফেসবুক আমরা কেন ব্যবহার করি? গবেষণা বলছে, এর প্রধান দুটি কারণ: অন্যদের সংস্পর্শে থাকা এবং আড়াল থেকে তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা। তবে তৃতীয় আরেকটি কারণ রয়েছে। তা হলো, সাবেক সঙ্গীর ওপর নজর রাখা। এর অর্থ, ফেসবুকের প্রায় শত কোটি ব্যবহারকারীর মধ্যে কোটি কোটি মানুষ এ কাজটিই করে।গবেষণাটি করেছেন আক্সব্রিজের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী তারা মার্শাল। তিনি ফেসবুক ব্যবহারকারী স্নাতক পর্যায়ের ৪৬৪ শিক্ষার্থীর ওপর একটি জরিপ চালান। এতে দেখা গেছে, সম্পর্ক ভেঙে যাওয়ার পরও যাঁরা ফেসবুকে পুরোনো সঙ্গীর খোঁজ-খবর রাখার চেষ্টা করেন, বিচ্ছেদের দুরবস্থা কাটিয়ে ওঠা এবং পরবর্তী জীবন শুরু করতে তাঁদের সমস্যা হয়।মার্শাল বলেন, ফেসবুকে পুরোনো সঙ্গীর ওপর নজর রাখার সঙ্গে বিচ্ছেদ-পরবর্তী যন্ত্রণা, খারাপ লাগার অনুভূতি, যৌন আকাঙ্ক্ষা, সাবেক সঙ্গীর প্রতি আগ্রহ এবং নিজের বিকাশ বাধাগ্রস্ত হওয়ার মতো বিষয়গুলো জড়িত। তিনি আরও বলেন, অর্থাৎ সাবির্কভাবে বলা যায়, ফেসবুকে সাবেক সঙ্গীর সঙ্গে যোগাযোগ থাকাটা বিচ্ছেদের যন্ত্রণা কাটিয়ে ওঠা এবং নতুন সম্পর্কের পথে বাধা সৃষ্টি করে।অতীতে সাবেক সঙ্গীর বিষয়ে খোঁজ-খবর রাখা বেশ কঠিন ছিল। সঙ্গীর বন্ধু বা বান্ধবী কিংবা টেলিফোন বা অন্য কোথাও থেকে তার বিষয়ে খোঁজ-খবরের চেষ্টা করলেও তা সব সময় প্রয়োজনীয় তথ্য দিতে পারত না। কিন্তু বর্তমানে ফেসবুকের মাধ্যমে সাবেক সঙ্গীর ওপর নজর রাখা সহজ হয়ে উঠেছে। টেলিগ্রাফ।