ফেসবুকে হাতেখড়ি
ইন্টারনেটে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক বর্তমানে মানুষের যোগাযোগের একটা খুব বড় জায়গা হিসেবে কাজ করছে। প্রতিদিনই নতুন কোনো ব্যবহারকারী তাঁর বন্ধু বা সারা বিশ্বের চেনা-অচেনা অনেকের সঙ্গে যোগাযোগের জন্য ফেসবুকের সদস্য হচ্ছেন।নিজের অ্যাকাউন্ট খুলে শুধু যে বন্ধুর সঙ্গে যোগাযোগের কাজটাই সারেন এমন নয়, এখন অনেকে ফেসবুকের মাধ্যমে ব্যবস্যার প্রচারণা, অনুষ্ঠানের দাওয়াত—এমনকি ভোট চাওয়ার কাজও করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিয়মিত ফেসবুকে বসে কিছু সময় কাটান। তাঁর নির্বাচনী প্রচারণায়ও ছিল ফেসবুকের কার্যকর ব্যবহার।তবে ফেসবুকে বসে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান। ফলে তাঁদের কাজের সময় অনেকখানিই নষ্ট হয়, কর্মদক্ষতাও হ্রাস পায়। তাই ফেসবুককে ইতিবাচক কাজেই ব্যবহার করা উচিত। শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় মানা দরকার।ফেসবুকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যবহারকারীর বয়স অব্যশই ১৩ বছরের বেশি হতে হবে। যাঁরা নতুন ব্যবহার করছেন বা ফেসবুক ব্যবহার করতে চান, তাঁদের জন্য কিছু দরকারি তথ্য এখানে দেওয়া হলো।ই-মেইলফেসবুকে নিবন্ধন করার জন্য একটি ই-মেইল ঠিকানা লাগে। এ ই-মেইলটি ফেসবুক ব্যবহারকারীর প্রাথমিক ই-মেইল হিসেবে ব্যবহার করে। ব্যবহারকারী যদি তাঁর ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, তখন ফেসবুক তার হারানো পাসওয়ার্ডটি ব্যবহারকারীর ওই ঠিকানায় পাঠিয়ে দেয়।কনটাক্ট যোগ করাফেসবুকে যোগ দেওয়ার পর ব্যবহারকারী তাঁর পরিচিত বন্ধুদের ই-মেইলের মাধ্যমে তাঁর ফেসবুক ব্যবহারের কথা জানাতে পারবেন। এ ছাড়া ফেসবুকের একটি অপশনের মাধ্যমে ই-মেইলের কন্টাক্ট তালিকায় থাকা সবাইকে আমন্ত্রণ জানানো যায়। মোটামুটি জনপ্রিয় সব ওয়েবমেইল থেকেই কন্টাক্ট মানে অন্যদের তথ্য আনা যায়। তবে দ্বিতীয় কাজটি না করাই ভালো। দেখা যায়, এর মাধ্যমে অনেক অনাকাঙ্ক্ষিত মানুষের কাছেও আমন্ত্রণ চলে যায়।নেটওয়ার্কফেসবুকে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক রয়েছে। বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রতিষ্ঠান. শহর, দেশভিত্তিক এসব নেটওয়ার্কে ব্যবহারকারী তাঁর পরিচিত বন্ধু বা সহকর্মীকে পেয়ে যেতে পারেন।আবার সমমনা নতুন কারও সঙ্গে পরিচয় হতে পারে। একেকটি নেটওয়ার্ক একেক রকম। কোনোটিতে ঢুকতে হলে ব্যবহারকারীকে নির্দিষ্ট ডোমেইনের ই-মেইল দিয়ে পরীক্ষা করে নিতে হবে। এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ব্যবহারকারী তাঁর নেটওয়ার্কের সবাইকে তাঁর প্রোফাইল দেখার অনুমতি দেবেন কি না সেটি ঠিক করে দেওয়া।বন্ধু বাছাইবন্ধু বাছাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে নতুনদের। ফেসবুকে মানুষকে হয়রানি করার জন্য ইচ্ছা করে অনেকে ভুয়া (ফেক)অ্যাকাউন্ট খোলেন। ফলে বন্ধু হওয়ার অনুরোধ গ্রহণ করার আগে অনুরোধকারীর প্রোফাইল ভালোভাবে দেখে নিতে হবে। তাঁর সম্পর্কে পর্যাপ্ত তথ্য দেওয়া আছে কি না। যদি সে আপনার পরিচিত হয়, তাহলে এসব তথ্য দেখে সহজেই আপনি তাঁকে চিনতে পারবেন। এ ছাড়া তাঁর ও আপনার মধ্যে কতজন পরিচিত (মিউচুয়্যাল ফ্রেন্ড) বন্ধু আছে, তা খেয়াল করেও বন্ধু হওয়ার অনুরোধ গ্রহণ করা যেতে পারে। অনুরোধকারীর নামের ব্যাপারেও খেয়াল রাখতে হবে, সে কী ধরনের নাম ব্যবহার করছেন। তাঁর প্রোফাইলের ছবিতে নিজের ছবি দেওয়া আছে কি না, তাও খেয়াল করতে হবে। একেবারেই অপরিচিত কারও অনুরোধ গ্রহণ না করাই ভালো। এতে ধোঁকা খাওয়ার আশঙ্কাই বেশি থাকে।গ্রুপস, লিংকস ও নোটসফেসবুক ব্যবহারকারী তাঁর নিজের আগ্রহ অনুযায়ী ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি বা যোগ দিতে পারেন। ফেসবুকের সার্চ অপশনটি ব্যবহার করে বিভিন্ন গ্রুপস খুঁজে বের করা যায়। ব্যবহারকারীর পছন্দের কোনো ওয়েবলিংক, যা তাঁর বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করতে চাইলে তা ফেসবুকে করতে পারবেন।আবার নিজের কবিতা গল্প ইত্যাদি যেকোনো কিছু ফেসবুকে শেয়ার করা যায়। নিরাপত্তা ফেসবুকে নিজের নিরাপত্তা নিশ্চিত করাটা সবচেয়ে জরুরি ব্যাপার। ছবির অ্যালবাম শেয়ার করা, নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার, বন্ধুদের তথ্য ইত্যাদি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। পাসওয়ার্ড বাছাই করার ক্ষেত্রে দেখতে হবে, যাতে সহজে কেউ ব্যবহারকারীর পাসওয়ার্ডটি আন্দাজ করতে না পারেন। এখানে-সেখানে গিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুললে পাসওয়ার্ড চুরির আশঙ্কা অনেক বেড়ে যায়, তাই বেশিলোক জমায়েত হয় এমন জায়গায় ফেসবুক না খোলাই ভালো।ফেসবুক একটি চমৎকার একটি ওয়েবসাইট।তবে এটি ব্যবহারের নিয়মকানুন অনেক, যার বেশির ভাগই আমরা না পড়ে এড়িয়ে যাই। এটি আসলে ঠিক নয়। ফেসবুক ব্যবহার শুরু করার আগে এর ‘প্রাইভেসি পলিসি’ প্রত্যেক ব্যবহারকারীর ঠিকমতো পড়ে দেখা উচিত।