ফেসবুকের দিনগুলোতে পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকুলপুর উচ্চবিদ্যালয় (দ্বাদশ ব্যাচ) পুনর্মিলনী

পুনর্মিলনীর পরিকল্পনার দিন
Rakib Uddin
বন্ধুরা, স্কুলজীবন শেষ করে এসেছি অনেক দিন আগে। স্কুল ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয় না। একটা গেট টুগেদার করলে কেমন হয়?
Tamanna Momo and 78 others like this
Redwan Pulok আমি আছি, অনেক দিন তোদের সাথে দেখা হয় না। সবাই টাইম আর ডেট ঠিক করে জানাইস। মজা হবে।

Ahmed Kaysar ইয়েস বন্ধু, এত দিন এটাই ভাবতেছিলাম।

Sanjoy Tuhin আমার সেমিস্টার ফাইনালের পরে করা যায় না?

স্পৃহা তাহসিন আর কোনো মেয়ে কি আসবে?
Moin Ul Towhid আরে বন্ধু! এই জিনিসের জন্যই তো এত দিন ওয়েট করতেছিলাম! সবাইকে জানিয়ে দে।

পুনর্মিলনীর দিন-তারিখ ঠিক করার পর
Rakib Uddin
অবশেষে সবার সম্মতিক্রমে আগামী ২৫ ফেব্রুয়ারি আমরা স্কুল মাঠে গেট টুগেদার করতে যাচ্ছি। সেখানে খাওয়াদাওয়া ও অন্যান্য খরচ বাবদ সবার কাছে চাঁদা ধরা হয়েছে ২০০ টাকা করে। সবাই আসবে আশা করি।

Redwan Pulok স্যরি দোস্ত। শিওর না। গেলে জানাব।

Ahmed Kaysar টাকা কীভাবে দিব?

Sanjoy Tuhin আমার তো সেমিস্টার ফাইনাল রে...

স্পৃহা তাহসিন আমরা আসছি। দেখা হবে। কেউ ডিএসএলআর ক্যামেরা আনবি?

NH Junaeb আজ গরিব বলে...

Moin Ul Towhid আমি না খেলেও কি টাকা দিতে হবে?

পুনর্মিলনীর আগের দিন
Rakib Uddin
আগামীকাল সেই কাঙ্ক্ষিত দিন। কাল বিকেল চারটায় স্কুল মাঠে আমাদের দেখা হবে। কে কে আসছ, ফাইনালি হাত তোলো। যদিও টাকার কথা শুনে অনেকেই এখন আসতে চাইতেছে না!

স্পৃহা তাহসিন হাত তোলার ইমো দিব।

Redwan Pulok ফ্রি হইলে যাইতে পারি।

Tamanna Momo টাইমটা এক ঘণ্টা আগানো যায় না?

Ahmed Kaysar চিল হবে মামা। সেই মজা হবে।

পুনর্মিলনীর দিন
আর কেউ কি আসবে না?
সবাই তো বলল আসবে
দোস্ত, চল একটা সেলফি তুলি।
এই, চেক-ইন দিছিস?

পুনর্মিলনী শেষে
ধুর্, ভাবছিলাম সবাই আসবে। সবগুলা মিথ্যুক।
আগেই জানতাম, এমন হবে। তোরে মানা করছিলাম। দে তো, সেলফিগুলা দে, ফেসবুকে আপলোড করে দিই।
হুদাই আসলাম। ভাবছিলাম, স্কুল-লাইফের ক্রাশটা আসবে...