ফোকাস চিটাগাংয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফোকাস চিটাগাংয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা
ফোকাস চিটাগাংয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা

সাংস্কৃতিক সংগঠন পোর্ট্রেটের উদ্যোগে নির্মিত সঞ্জীবানন্দ রচিত স্বাগত সংগীত ফোকাস চিটাগাংয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার। বক্তব্য দেন সুপ্রভাত বাংলাদেশের নগর সম্পাদক এম নাসিরুল হক, সাংবাদিক নূর মোহাম্মাদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আসিফ সিরাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সমাজসেবী হাছিনা জাফর, টিভি জানার্লিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান মাকসুদ, আলোকচিত্রী দেব প্রসাদ দাস, অনুষ্ঠান উদ্যাপনের আহ্বায়ক শৈবাল দাশ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী। এ স্বাগত সংগীতে কণ্ঠ দিয়েছেন সুরবন্ধু অশোক চৌধুরী। বাংলা ও ইংরেজি ভাষায় রচিত এই ভিডিও সিডিটি বিনা মূল্যে সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি।