ফ্যাক্সযন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাক্স বহুল ব্যবহূত একটি যোগাযোগ যন্ত্র। বর্তমান প্রযুক্তির যুগেও ফ্যাক্স একটি প্রয়োজনীয় যোগাযোগমাধ্যম হিসেবে ব্যবহূত হয়ে আসছে। যদিও ইন্টারনেট-প্রযুক্তির কল্যাণে ফ্যাক্সের ব্যবহার ধীরে ধীরে সীমিত হয়ে আসছে। ইন্টারনেট-পূর্ব যুগে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত স্থানান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এই ফ্যাক্স। ১৯০২ সালে জার্মান বিজ্ঞানী আর্থার কর্ন এই ফ্যাক্সযন্ত্রকে বাস্তব রূপ দিয়েছিলেন। যদিও এই যন্ত্রের ব্যবহার প্রথম হয়েছিল ১৯০৪ সালে। জার্মানির মিউনিখ থেকে ন্যুরেমবার্গে সেদিন কিছু প্রয়োজনীয় বার্তা পাঠানো হয়েছিল কর্নের উদ্ভাবিত ফ্যাক্সযন্ত্রের সাহায্যে। প্রথম দিকে এই ফ্যাক্স দিয়ে সংবাদপত্রের প্রতিবেদন, বার্তা সংস্থাগুলোর খবর ও ছবি সরবরাহ করা হতো। ফ্যাক্সের মাধ্যমে প্রথমবারের মতো এক দেশ থেকে অন্য দেশে বার্তা পাঠানো হয়েছিল ১৯০৭ সালে। সেদিন প্যারিস থেকে লন্ডনের ডেইলি মিরর পত্রিকায় ফ্যাক্সের মাধ্যমে কিছু ছবি স্থানান্তরিত হয়েছিল।
দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল