ফ্যান-এসি বিক্রেতাদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উবার, পাঠাওসহ অ্যাপভিত্তিক গণপরিবহনসেবা বন্ধসহ ৮ দফা দাবিতে সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকেরা ধর্মঘটের ডাক দিয়েছেন। এই ধর্মঘট থেকে অনুপ্রাণিত হয়ে আরও অনেকেই এমন সিদ্ধান্ত নিলে কেমন হবে সংবাদগুলো? ভেবেছেন হুমায়ূনহানিফ ও সোহাইলরহমান, এঁকেছেনরাজীব

বছর ঘুরে আবার এসেছে শীতকাল। আর শীত পড়ার সঙ্গে সঙ্গে সারা দেশে ফ্যান এবং এসির বিক্রি নেমে গেছে প্রায় শূন্যের কোঠায়। এ কারণে ফ্যান-এসি বিক্রেতাদের সংগঠন ‘এফএবিও’ দায়ী করেছে ক্যালেন্ডার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে। তারা অবিলম্বে ক্যালেন্ডার থেকে নভেম্বর–ডিসেম্বর মাস বাদ দিয়ে তার বদলে সেখানে জুন-জুলাই মাস ঢুকিয়ে দেওয়ার জন্য বাতাসমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে। সংগঠনটির সভাপতি ঠান্ডু মণ্ডল রেগে অগ্নিশর্মা হয়ে বলেন, ‘ডিসেম্বর মাস না থাকলে শীতও থাকবে না। আমাদের এই দাবি না মানলে এই শীতেও সারা দেশে ফুলস্পিডে ফ্যান এবং এসি চালানোর আলটিমেটাম দিচ্ছি আমরা।’