ফ্যাশন, আরাম দুই-ই চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক বছরে তরুণদের কাছে অন্যান্য পোশাকের সঙ্গে সঙ্গে টি-শার্টের জায়গাটা বেশ পাকাপোক্ত হয়েছে। আর এবারের ঈদের বাজারেও তরুণদের পছন্দের তালিকায় রয়েছে টি-শার্ট। আরামদায়ক পোশাকের কথা বলতে গেলে চলে আসে টি-শার্টের কথা।বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলোতে শোভা পাচ্ছে বাহারি রঙের নানা টি-শার্ট। এর কোনোটা উজ্জ্বল রং, কোনোটায় কমিক চরিত্র, কোনোটায় প্রিয় গায়ক বা লেখকের ছবি শোভা পায়, আবার কোনোটাতে ডোরাকাটা। এ ছাড়া কোনো কোনো টি-শার্ট স্রেফ একরঙা। ব্র্যান্ডের টি-শার্ট কিনতে চাইলে এর দরদাম দেখে নিতে পারেন এই প্রতিবেদন থেকে।বাজারে ব্র্যান্ড টি-শার্টের মধ্যে নানা রঙের টি-শার্ট নিয়ে এসেছে ক্যাটস আই। এর গোল গলা টি-শার্ট পাওয়া যাবে ৩২০ থেকে ৯৯০ টাকায়, কলারওয়ালা টি-শার্ট ৫৮০ থেকে ৯৫০ টাকায় পাওয়া যাবে। একস্ট্যাসির গোল গলা টি-শার্ট ৩৮০ থেকে ৭৮০ টাকা ও কলারওয়ালা টি-শার্ট ৭৮০ থেকে ৯৮০ টাকায় পাওয়া যাবে। ওয়েস্টেকসে গোল গলা টি-শার্ট ১৯৫ থেকে ৭৯৫ টাকায় ও কলারওয়ালা টি-শার্ট ৪৫০ টাকায় পাওয়া যাবে। লার্কের গোল গলা টি-শার্ট ২৭০ থেকে ৩২৫ টাকা ও কলারওয়ালা ৩৯০ থেকে ৬৫০ টাকা। আর্টিস্টির টি-শার্ট ৬৯৫ টাকায় পাওয়া যাবে। ইনফিনিটির টি-শার্ট ৬৫০ থেকে ১৪৫০ টাকা; রিসম্যান ৬৫০ থেকে ১২০০ টাকা এবং স্মার্টেক্সের টি-শার্ট ৩৫০ টাকায় মিলবে। এ ছাড়া ইয়োলোর গোল গলা টি-শার্ট ৫৯৫ থেকে ৮৯৫ টাকা ও কলারওয়ালা টি-শার্ট ৭১৫ থেকে ৮৯৫ টাকায় পাওয়া যাবে। ফ্রিল্যান্ড ব্র্যান্ডের গোল গলা টি-শার্ট ৮৮০ থেকে ১২৫০ ও কলারওয়ালা টি-শার্ট ৯৮০ থেকে ১৩৮০ টাকায় মিলবে। এসব ব্র্যান্ডের পাশাপাশি আজিজ সুপার মার্কেটের বিভিন্ন দোকানে দেশে তৈরি গোল গলা টি-শার্ট ১৬০ থেকে ২২০ টাকায় ও কলারওয়ালা টি-শার্ট ২২০ থেকে ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। টি-শার্টের একটি বড় বাজার রয়েছে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে। কিছুটা কম দামে টি-শার্ট কিনতে পাওয়া যাবে এখানকার দোকানগুলোতে। টি-শার্ট কেনার আগে কাপড় ও রং দেখে নিন।