ফ্যাশন আলোকচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ অক্টোবর থেকে ঢাকায় শুরু হয়েছে ‘ঢাকা ফ্যাশন ফটোগ্রাফি ফেস্টিভ্যাল ২০১২’। প্রদর্শনীটির আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইন (আইএনআইএফডি)। দেশের খ্যাতনামা ১৪ জন ফ্যাশন ফটোগ্রাফারের ক্যামেরায় তোলা বিভিন্ন সময়ের ছবি দিয়ে সাজানো হয়েছে এটি। প্রত্যেক আলোকচিত্রী বেছে দিয়েছেন নিজের তোলা পাঁচটি করে ছবি। রাজধানীর বনানীতে আইএনআইএফডি গ্যালারিতে চলা এই প্রদর্শনী শেষ হচ্ছে ২০ অক্টোবর। এর আগে ১০ অক্টোবর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী। প্রদর্শনীটি প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সবার জন্য খোলা।