ফ্যাশন উদ্যোক্তাদের জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ফ্যাশন উদ্যোক্তাদের নিয়ে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ঢাকায় হয়ে গেল এক প্রশিক্ষণ ও প্রদর্শনী। সারা দেশ থেকে প্রায় ২০০ জন উদ্যোক্তা অংশ নেন এতে। সেরা ২২ জনের নকশা করা পোশাক নিয়ে ২ ও ৩ জুন জাতীয় জাদুঘরে হয়ে গেল এক প্রদর্শনী। ‘প্রকৃতির প্রেরণায় ফ্যাশন’ শিরোনামের এই আয়োজনে ডিজাইনাররা একই নকশায় ভিন্ন ভিন্ন রঙের পোশাক তৈরি করেন।