ফ্যাশন এবার কুর্তা লেগিংসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন মানেই নতুনত্ব। তবে সবকিছু একদম আনকোরা হতে হবে, তা নয়; বরং পুরোনো-নতুন মিলিয়েই পাওয়া যেতে পারে বৈচিত্র্যময় কিছু। যেমন, ঘুরেফিরে আবার এল কুর্তার স্টাইল। সালোয়ার-কামিজ আর ফতুয়ার একঘেয়েমি কাটাতে এটি কাজ করছে চমৎকারভাবে। তবে কুর্তার চলতি স্টাইলে এবার বাড়তি আকর্ষণ যোগ করেছে বিভিন্ন রঙের টাইটস ও লেগিংস। সালোয়ার নয় বরং কামিজ আর লেগিংসের এই লুক ফ্যাশনপ্রেমীদের কাছে এরই মধ্যে অর্জন করেছে বেশ জনপ্রিয়তা।ফ্যাশন এখন কুর্তা-টাইটসকামিজ বা কুর্তার চাহিদা যে বেশ, তা বাজার ঘুরেই বোঝা গেল। ফ্যাশন হাউস ওটুতে দেখা গেল সেগুলোর কয়েকটি ধরন। ‘এখন লম্বা কামিজের ফ্যাশন চলছে সবখানে। আমাদের দেশেও টাইটসের সঙ্গে কামিজ পরার ট্রেন্ডটি অনেকেই পছন্দ করছেন। কাটগুলোর মধ্যে খুঁজে পাবেন মিক্স অ্যান্ড ম্যাচ শেপ। আরাম দেবে—এমন কাপড়ই ব্যবহার করেছি আমরা।’ বলেন ওটুর প্রধান পরিচালন কর্মকর্তা আসিফ ইবনে মান্নান।সুতি, শিফন, সিল্ক, হাফ সিল্ক ও জর্জেট ছাড়া অন্যান্য কাপড় দিয়েও বানানো হচ্ছে কুর্তাগুলো। একঘেয়েমি যাতে না আসে, এ জন্য দেওয়া হয়েছে বিভিন্ন কাটছাঁট। ম্যানডারিন স্টাইল, কাফতান স্টাইল, শার্ট সাইল, ফ্রক স্টাইল, এ লাইন কাট, বোট স্টাইল এবং দুই পাশে কাটা বন্ধ করে সামনের দিকটি কেটে দেওয়া স্টাইলটি ছাড়াও সাধারণ কামিজের কাট তো আছেই। লম্বা ও ছোট—দুই ধরনের দৈর্ঘ্যেই পাওয়া যাচ্ছে কুর্তাগুলো।লেগিংসের সম্ভারেও দেখা গেল রঙের ছটা। থ্রি-কোয়ার্টার ও ফুল লেন্থ—দুটোই চলছে কুর্তার সঙ্গে। তবে যাঁরা লেগিংসে স্বস্তি বোধ করছেন না, তাঁরা প্যান্ট স্টাইলে সালোয়ারটি বানাতে পারেন।বানাতে পারেন পছন্দের কাটেঅভিনয়শিল্পী সোহানা সাবা পড়ছেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ের শেষ বর্ষে। ফ্যাশনের পাশাপাশি প্রাধান্য দেন আরাম ও স্বাচ্ছন্দ্যবোধকে। বেশির ভাগ পোশাকই বানিয়ে নিয়েছেন নিজস্ব চিন্তাধারা থেকে।টাইটস দিয়ে কুর্তা পরার স্টাইলটি সোহানা সাবা বেশ পছন্দ করেন। এ কারণেই বেশ কিছু ডিজাইনে বানিয়ে নিয়েছেন নানা দৈর্ঘ্যের কুর্তা। ‘যেকোনো ফ্যাশনের একটা বিশেষ সময় আসে। এ সময়ে লেগিংস-কুর্তার ফ্যাশনটিও সে রকম। কিছু পরার আগে চিন্তা করি, সেটি আমার ব্যক্তিত্বকে কতটুকু ফুটিয়ে তুলবে। এ কারণেই অন্যান্য স্টাইলের পাশাপাশি এ স্টাইল এখন আমার কাছে অনেকটাই আরামদায়ক। লেগিংসে গরমও কম লাগে, কাদা থেকেও সহজে বাঁচানো যায় পোশাকটিকে। সালোয়ার কিংবা জিনসে এ কাজ কোনোভাবেই করা যায় না।’টাইটস মিলিয়েকুর্তার সঙ্গে টাইটস মিলিয়ে পরতে হবে। কোন রঙের সঙ্গে কোন রং পরবেন, তা নির্ভর করবে আপনার ওপর। ওটুর আসিফ ইবনে মান্নান বলেন, ‘পোশাকের রং অথবা নকশা করা রঙের সঙ্গে মিলিয়ে টাইটস পরতে পারেন। উল্টোভাবে পুরোপুরি বিপরীত রঙের টাইটস পরতে পারেন।’সোহানা সাবার লেগিংসগুলো কিছুটা ভিন্ন। নানা রঙের সমাহার লক্ষ করা যায় তাতে। তিনি সেগুলো একরঙা কুর্তার সঙ্গেই বেশি পরেন। এতে দুটো পোশাকের মধ্যেই তৈরি হয় ভারসাম্য।পাদুকা সমাচারটাইটসের সঙ্গে প্রায় সব ধরনের জুতাই পরা যায়। যেহেতু পায়ের গোড়ালি পর্যন্ত এর সীমানা, তাই জুতা জোড়াকেও ফুটিয়ে তোলা যায় ইচ্ছেমতো। তবে জায়গা এবং অনুষ্ঠানের সঙ্গে মানিয়ে জুতা পড়তে হবে। ব্যালেরিনা শু যেমন জমবে ভালো এ পোশাকটির সঙ্গে, তেমনি সাধারণ স্লিপার, গ্ল্যাডিয়েটর শু, হাই হিলও বেশ মানাবে। নাগরা কেন বাদ থাকবে, সেটাও মানিয়ে যাবে বেশ।টপ বা টি-শার্ট নয়, এখন চলছে কামিজের সঙ্গে লেগিংস পরার ফ্যাশন। মডেল: সোহানা সাবা পোশাক: ওটু ও মডেলের নিজস্বসাজ: ফারজানা শাকিল’স মেকওভার স্যালন