ফ্যাশন ডিজাইন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ অক্টোবর বিকেল পাঁচটা থেকেই ঢাকার ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের’ হল অব ফেম অতিথিদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে। হয়ে গেল বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশন ও ফ্যাশন বাজার আয়োজিত বেক্সিলুঙ্গি সেরা ফ্যাশন ডিজাইনার ২০১০-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেক্সিমকো গ্রুপের যৌথ পরিচালক ইকবাল আহমেদ এবং জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান। সেরা ফ্যাশন ডিজাইনারদের পোশাকগুলো নিয়ে আয়োজন করা হয় ফ্যাশন শো। আরও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের নানা অঞ্চল থেকে ডিজাইনাররা এই প্রতিযোগিতায় অংশ নেন। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ী শিশু—এই চার বিভাগে প্রতিযোগিতা হয়। সেরা ডিজাইনার হিসেবে শাড়ি বিভাগে শাহানারা পারভীন, পাঞ্জাবি বিভাগে রাকিবুল ইসলাম, সালোয়ার-কামিজে সামছুন নাহার এবং শিশু বিভাগে নিলু চৌধুরী জয়ী হন।