ফ্যাশন শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জুলাই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে গেল বেক্সি ফেব্রিকস-অন্যদিন ঈদ ফ্যাশন প্রতিযোগিতার ফ্যাশন শো। এতে অংশ নেয় বেক্সি ফেব্রিকস, টাঙ্গাইল শাড়ি কুটির, নবরূপা, নগরদোলা, অন্যমেলা, এমপ্রেস, স্মার্টেক্স, কাজী ক্রাফট, বিবর্তন, ম্যাকয়, শৈল্পিক, এম ক্রাফট ও ব্লু আইস। এদিন আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় চাঁপাইনবাবগঞ্জের রেশন বয়নশিল্পী তিনকড়ি দাসকে। অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন মুনমুন আহমেদ ও তাঁর দল। গান করেন সুবীর নন্দী, এস আই টুটুল, সেলিম চৌধুরী ও কনা।