ফ্যাশনসঙ্গী ব্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে অনেক কিছুই আমরা ব্যবহার করি। তা ছাড়া টুকটাক এমন অনেক জিনিস আছে, যা সব সময় আমাদের কাজে লাগে বা প্রয়োজন হয়। যা সব সময় হাতে নিয়ে বেড়ানো যায় না। আর পকেটেও সব জিনিস ধরে না। তা ছাড়া যাঁরা ফ্যাশনসচেতন তাঁরা পকেট বেশি ভারী হওয়াটা পছন্দ করেন না। আর তাই বাধ্য হয়ে অনেকে বড় কোনো ব্যাগ নিয়েই বেরিয়ে পড়েন। তাঁদের জন্য সুখবরই বটে—এখন চাইলেই পছন্দের ও প্রয়োজনের সব জিনিস ভরে নিতে পারেন এক ব্যাগে। তবে সেটি বড় ব্যাগ নয়, ছোট এবং অনেক আকর্ষণীয়।‘দেখতে ছোট হলেও এমন ব্যাগ এখন চলছে দারুণ। তরুণ-তরুণীদের মধ্যে এই ব্যাগই হয়ে উঠেছে দারুণ ফ্যাশন। ছোট হলেও এই ব্যাগে অনেক জিনিসই রাখা যায়। আর খালি হাতে সাধারণ চলাফেরা করা যায় ঝামেলাহীন।’ জানালেন অ্যালফসির ডিজাইনার আফতাব আহমেদ। কেমন ব্যাগআকারে বেশ ছোট। কোনোটি চার কোনা, কোনোটি গোল আকার। এ ছাড়া বিভিন্ন ধরনের ডিজাইন এখন চোখে পড়ার মতো। কোনোটি দুই ভাঁজের, কোনোটিতে তারও বেশি। কিছু কিছু ব্যাগ আবার ওপরের দিকে ঢাকনা দিয়ে করে তোলা হয়েছে দৃষ্টিনন্দন। ছোট্ট ব্যাগগুলোর দুই দিকে টেনে দেওয়া হয়েছে লম্বা ফিতা, যা দুই থেকে তিন ইঞ্চি চওড়া। কোনোটি আবার রশির মতো প্যাঁচানো। কিছু কিছু ব্যাগ কোমরের সঙ্গেই এঁটে রাখা যায়। কোনোটিতে হুক, কোনোটিতে বোতাম, আবার কোনোটিতে শুধু চেইন টেনে দেওয়া হয়েছে। এটি শোল্ডার ব্যাগ হিসেবেই পরিচিত। যা রাখা যায়ঢাকার বসুন্ধরা সিটির ব্যাগের দোকান, মায়া লেদারের ব্যবস্থাপক তানিম হোসেন বলেন, ‘দেখতে ছোট হলেও এতে অনেক জায়গা থাকে। এর মধ্যে মুঠোফোন, কলম, চার্জার, ছোট নোট খাতা, সানগ্লাস, ক্যামেরা, পেনড্রাইভ, এমপি থ্রি বা ফোর, চাবি, ছোট বডি স্প্রে, মিনি রেকর্ডার, সিডি ডিস্ক ইত্যাদি অনায়াসে রাখা যাবে।’ এ ছাড়া আপনার প্রয়োজন অনুসারে হালকা অনেক জিনিসই রাখা যাবে ছোট ধরনের এই শোল্ডার ব্যাগে। চাইলে একটি টি-শার্টও রেখে দিতে পারেন।চলছে যেমনঢাকার এলিফ্যান্ট রোডের ব্যাগের দোকানি মোতাহার আলী বলেন, ‘চামড়া ও কাপড় দুই ধরনের ব্যাগই চলছে। তবে যাঁরা ঘুরে বেড়াতে পছন্দ করেন, তাঁদের ক্ষেত্রে এর জনপ্রিয়তা বেশ। শিক্ষার্থীরা নিচ্ছেন একটু স্টাইলিস্ট ও ডিজাইন করা ব্যাগ। কোমরের চেয়ে কাঁধে ঝোলানোগুলো বেশি চলছে। আর যাঁরা কর্মজীবী তাঁরা বেছে নিচ্ছেন কোমরে আটকানো যায়, এমন ধরনের ব্যাগ। তবে সব ব্যাগের মধ্যে একাধিক চেইন ও বোতামের চল একটু বেশি।’ চামড়ার ব্যাগের মধ্যে কয়েক ধরনের রং পাওয়া যাচ্ছে। কেমন দামে কোথায় কিনবেনরাজধানীর এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে যেতে পারেন ছোট ব্যাগের খোঁজে। এখানে ছোট ব্যাগের দাম পড়বে ২০০ থেকে ৫৫০ টাকা। বসুন্ধরা সিটি, অ্যালফসি, একস্ট্যাসিসহ গুলশান ও বনানীর শোরুমে কিনতে পারবেন ৫০০ থেকে এক হাজার ৩০০ টাকায়। এখানে দেশি-বিদেশি অনেক ব্যাগের সমাহার আছে। গুলিস্তান, মতিঝিল, পল্টন, মিরপুর ও উত্তরার ব্যাগের দোকানেও পাবেন ছোট শোল্ডার ব্যাগের দেখা। আর কিনতে পারেন ৩০০ থেকে এক হাজার টাকার মধ্যে। ধানমন্ডির মিরপুর রোডের বিভিন্ন শপিং মলেও কিনতে পাওয়া যাবে।