ফ্যাশনের নতুন সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফডিসিবির উদ্যোক্তারা
এফডিসিবির উদ্যোক্তারা

বাংলাদেশের ফ্যাশনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হলো ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি)। বাংলাদেশের সাত ডিজাইনার মাহিন খান, শৈবাল সাহা, এমদাদ হক, বিপ্লব সাহা, লিপি খন্দকার, চন্দনা দেওয়ান ও মুমু মারিয়া যুক্ত আছেন এর সঙ্গে। ১৮ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এ সংগঠনের।
এফডিসিবির সভাপতি মাহিন খান বলেন, ফ্যাশন নিয়ে গবেষণা করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন। সংগঠনের মাধ্যমে ফ্যাশন ডিজাইনারদের তৈরি পণ্য বিভিন্ন দেশে ফ্যাশন শোর মাধ্যমে তুলে ধরা হবে। বাংলাদেশেও ফ্যাশন উইকের আয়োজন করা হবে। বাংলাদেশের ডিজাইনারদের তৈরি পোশাকের বাজার সম্প্রসারণ, তাঁদের উৎসাহিত করা, কারিগরি প্রশিক্ষণসহ নানাভাবে সহযোগিতা করবে এই অলাভজনক সংগঠনটি। অনুষ্ঠানে নানা আন্তর্জাতিক ফ্যাশন শোতে স্থান পাওয়া এফডিসিবির এই সাত সদস্যের তৈরি পোশাক নিয়ে একটি ভিডিও দেখানো হয়।