ফ্যাশনের বর্ণিল আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিএমইএর ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ফ্যাশন শো
বিজিএমইএর ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ফ্যাশন শো

মঞ্চে নজরকাড়া ক্যাটওয়াকের পাশাপাশি চলছিল নাচ, গান, মূকাভিনয় আর কথামালা। আলো ঝলমলে মিলনায়তনে হঠাৎ করে নেমে এল অন্ধকার। নড়েচড়ে বসলেন দর্শকেরা। মঞ্চ থেকে ভেসে এল একটি মেয়ের ভয়ার্ত চিৎকার! চমকে উঠলেন দর্শকেরাও। এই রেশ না কাটতেই মঞ্চে নতুন চমক। র্যা ম্পে হাজির একদল ভূত! ভৌতিক পোশাকের পাশাপাশি ভৌতিক আলোকক্ষেপণ ও গানের সুর এই ফ্যাশন কিউটি ছিল বেশ আকর্ষণীয়। এবার ভূত যেতেই ভ্যাম্পায়ারের চিৎকার।
বিজিএমইএর ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজির দ্বিতীয় বর্ষপূর্তির বর্ণিল আয়োজনের খণ্ডচিত্র এটি।
গত ২৭ ফেব্রুয়ারি নগরের বিজিএমইএ ভবনের মাহবুব আলী মিলনায়তনে বসেছিল ফ্যাশনের এই বর্ণিল আয়োজন। এতে প্রদর্শিত ফ্যাশন কিউর পোশাকের ডিজাইন করেন এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। র্যা ম্পের মডেলও হয়েছেন তাঁরা নিজেরাই।
প্রথম পর্বে ছিল কথামালা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।
ফ্যাশন কিউর সূচনা হয় বাঙালির চিরায়ত পোশাক শাড়ি ও পাঞ্জাবি দিয়ে। ‘ফুলে ফুলে’ গানের সঙ্গে রযাথ ম্পে বসন্তের আমেজ ছড়িয়ে দিয়ে যান তরুণ-তরুণীরা। এরপর এই প্রতিষ্ঠানের প্রথম অর্ধবর্ষের শিক্ষার্থী প্রান্তিক চৌধুরী পরিবেশন করেন গান ‘তোমায় ঘিরে’। সুনন্দ দাশ শোনান ‘চির অধরা’ গানটি। এবার আবার ফ্যাশন কিউ। প্রদর্শন করা হয় মোগল আমলের রাজকীয় পোশাকের আদলে ডিজাইন করা পোশাক। এরপর একে একে মঞ্চ আলোকিত হয় ওয়েস্টার্ন, আদিবাসী, যুগল, ফিউশন ও ভৌতিক পোশাকের কিউ।