ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম জেলা কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলার ফ্রিল্যান্সারদের মতবিনিময় সভা ১৪ আগস্ট চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এক্সপোনেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল কাশেম। অনুষ্ঠানে চট্টগ্রামের স্বীকৃত ফ্রিল্যান্সারদের উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিকন আইটির পরিচালক মো. নজরুল ইসলাম। প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরফরাজ হাসান।
কমিটির উপদেষ্টা হিসেবে আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল হাসান, ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশনের মূল পরিকল্পনাকারী এইচএম আলমগীর সিদ্দিকী, রইজুল ইসলাম খান, মোহাম্মদ ইমরান মাহমুদ চৌধুরী ও মোহাম্মদ সাদিকুল আলম। সভায় জানানো হয় পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বিজ্ঞপ্তি।