ফ্রিল্যান্সিং তরুণ সমাজকে আর্থিক সমৃদ্ধি ও পেশার নিশ্চয়তা দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন (এইউডব্লিউ) আয়োজিত কর্মশালায় বক্তারা বলেছেন, ‘তথ্যপ্রযুক্তির ভাষায় ফ্রিল্যান্সিং বলতে আমরা বুঝি বিশেষ ধরনের কিছু কাজ, যা বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তিবিদেরা করে থাকেন। এ কাজে কোনো ধরনের মধ্যস্থতার প্রয়োজন হয় না। এর যথাযথ বিকাশ ঘটলে আগামী সময়ে ফ্রিল্যান্সিং তরুণ সমাজকে আর্থিক সমৃদ্ধি ও পেশার নিশ্চয়তা দেবে।’গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে এইউডব্লিউর ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করা হয়। ‘তরুণ নেতৃত্বের বিকাশে ফ্রিল্যান্সিং’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে এইউডব্লিউ আইটি ক্লাব। সহযোগী ছিল বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। মিডিয়া পার্টনার ছিল দেশ টিভি ও প্রথম আলো।কর্মশালায় অতিথি হিসেবে ছিলেন এইউডব্লিউর উপাচার্য ফাহিমা আজিজ, মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসাইন, সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, এইউডব্লিউর কম্পিউটারবিজ্ঞান বিভাগের ফাহিম হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক রেজাউল করিম, চুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান কৌশিক দেব প্রমুখ।এইউডব্লিউর উপাচার্য ফাহিমা আজিজ বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ফ্রিল্যান্সারদের জোয়ার বইছে। আর এ কৃতিত্বের দাবিদার তরুণ সমাজ। এ কাজে এগিয়ে যেতে পারলে তাঁরা লাভবান হবেন। কর্মশালায় ৮০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে ৪০ জন এইউডব্লিউর এবং বাকি ৪০ জনের মধ্যে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী। কর্মশালা পরিচালনা করেন বিডিওএসএনের আরাফাত রহমান, সাজ্জাদুল ইসলাম, আলী হায়দার, প্রমি নাহিদ, এনায়েত হোসাইন ও খোরশেদ আলম। উপস্থিত ছিলেন এইউডব্লিউ আইটি ক্লাবের সভাপতি ফারিয়া কবির, সহসভাপতি নিশাত-আই-মাওলা ও সুমনা শারমীন, সাধারণ সম্পাদক ইউমনা বাসরী হুদা ও কোষাধ্যক্ষ রেস পাসি।কর্মশালা শেষে মুক্ত আলোচনা এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।নিজাম সিদ্দিকী