ফ্রেমে বন্দী আনন্দময় মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলায় অনুষ্ঠিত ব্রাইডাল এক্সপোতে বিয়ের কিছু মুহূর্তের ছবি দেখছেন দুই তরুণী
শিল্পকলায় অনুষ্ঠিত ব্রাইডাল এক্সপোতে বিয়ের কিছু মুহূর্তের ছবি দেখছেন দুই তরুণী

নতুন জীবন। আনন্দময় মুহূর্ত। হলুদ মাখানো, বিয়ের বর্ণিল সাজ। সুন্দর এই সময়গুলো একসঙ্গে জড়ো করে ৬ থেকে ৮ নভেম্বর নগরের জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে হয়ে গেল ‘ব্রাইডাল এক্সপো’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। আর্টল্যান্ডের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে স্থান পেয়েছে গায়েহলুদ, বিয়ে এবং বৌভাতের বিভিন্ন আলোকচিত্র। 
কেক কেটে তিন দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন আলোকচিত্রী মউদুদ উল আলম। এতে প্রদর্শিত হয়েছে গত এক বছরে আর্টল্যান্ডের ১০ আলোকচিত্রীর তোলা ১০৫টি ছবি। শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারির দ্বিতীয় তলার তিনটি কক্ষে আলাদা করে উপস্থাপন করা হয় গায়েহলুদ, বিয়ে ও বৌভাত আয়োজনের ছবি। তৃতীয় তলায় ছিল দর্শনার্থীদের জন্য বিনা মূল্যে ছবি তোলার সুযোগ।
প্রদর্শনীতে এসে সবগুলো ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের একদল শিক্ষার্থী। এভাবে ছবি দেখার কারণ জানতে চাইলে তাঁরা জানান, কে বিয়েতে কতটা সুন্দরভাবে সেজে এসেছেন সেই বিষয়টিই দেখছেন। নগরের আমিরবাগ এলাকার বাসিন্দা তানজিনা তাজিন এসেছিলেন প্রদর্শনী দেখতে। তিনি জানালেন এ প্রদর্শনীতে তাঁর বিয়ের একটি ছবি স্থান পেয়েছে। তিনি বলেন, ‘বিয়ের ছবি দেখতে বরাবরই ভালো লাগে, তাই ছুটে এসেছি।’