
ফ্লাড লাইটের আলোয় প্রথম কবে ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল? অনেকেই এর উত্তরে ১৯৭৭ সালের কথা বলবেন। সে বছর অস্ট্রেলীয় ধনকুবের ক্যারি প্যাকারের আয়োজনে বিশ্ব সিরিজ কাপের ম্যাচগুলো হয়েছিল ফ্লাড লাইটের উজ্জ্বল আলোয়, রঙিন পোশাকে আর সাদা বলে। কিন্তু ক্যারি প্যাকারের আয়োজনেই যে ক্রিকেট প্রথম ফ্লাড লাইটের আলো দেখেছিল, এই তথ্যটা বোধ হয় পুরোপুরি সঠিক নয়।
ক্রিকেটে ফ্লাড লাইট ব্যবহারের প্রাথমিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত দল আর্সেনালের নাম। এই আর্সেনালেরই ক্রিকেট দল ১৯৫২ সালের আগস্টে মিডলসেক্সের বিপক্ষে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত ইতিহাসের প্রথম ক্রিকেট ম্যাচে মাঠে নেমেছিল।
উত্তর লন্ডনে অনুষ্ঠিত ওই খেলাটি কোনো বিশেষ উদ্দেশে্য অর্থ সংগ্রহের জন্য আয়োজন করা হয়েছিল। ক্যারি প্যাকার ১৯৭৭ সালে প্রথম বড় আকারে ফ্লাড লাইটের ধারণাটি নিয়ে আসেন তাঁর আয়োজিত বিশ্ব সিরিজ প্রতিযোগিতায়।
আইসিসির অফিশিয়াল ওয়েবসাইট
অবলম্বনে নাইর ইকবাল