ফ্লোরিডার ডিস্ট্রিক্ট ডিরেক্টর নির্বাচনে বাংলাদেশি অভিবাসী আলী নূর জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে গত ৪ নভেম্বর অনুষ্ঠিত ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়ালনাট ক্রিক কমিউনিটি ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্ট নির্বাচনে ৩ নম্বর আসন থেকে ডিস্ট্রিক্ট ডিরেক্টর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি অভিবাসী আলী নূর। তিনি ৫৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৩ শতাংশ ভোট। চার বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়ে থাকেন ডিস্ট্রিক্ট ডিরেক্টররা। তাঁরা রাস্তা, সেতু, ভবনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, তিনি চট্টগ্রামের প্রয়াত আইনজীবী মুহাম্মদ নূরুল হুদার তৃতীয় ছেলে এবং নগর পরিকল্পনাবিদ মুহাম্মদ আলী আশরাফের অনুজ। বিজ্ঞপ্তি