প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খবরটা তাদের জন্য জরুরি, একটা ফড়িঙের পেছনে ছুটে ছুটে যাদের দুপুর গড়িয়ে বিকেল হয়। ফড়িঙের পেছনে ছোটা এমন একেকজন নাছোড়বান্দার হাত থেকে নিস্তার নেই ফড়িংজাতির! পিছু লেগে থাকলে একসময় না একসময় কবজায় চলে আসতে বাধ্য বেচারা ফড়িঙের দল! কিন্তু পাশের ছবির এই দ্য কমন গ্রিন ডারনার নামের ফড়িংগুলো ওড়াউড়িতে বেশ সেয়ানা। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ মাইল বেগে ছুটতে না পারলে এদের নাগাল পাওয়া দুষ্করই বটে। তাই পৃথিবীর পতঙ্গকুলের মধ্যে এই দ্য কমন গ্রিন ডারনার ফড়িংগুলোই গতির রাজা।