ফড়িংয়ের আলোকচিত্র প্রদর্শনীর শেষ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ আলোকচিত্রী কবীর শাহরীয়ারের ‘যে জীবন ফড়িংয়ের’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী আজ সোমবার শেষ হচ্ছে। গতকাল রোববার বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় দুদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীটির উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও গবেষক শফিক হায়দার চৌধুরী।
আজ শেষ দিনে বেলা তিনটায় আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই প্রদর্শনী। প্রদর্শনীটি শেষ হবে রাত আটটায়।
দেশের নানা প্রান্তে ঘুরে প্রায় ৫৬টি প্রজাতির ফড়িংয়ের ছবি তুলেছেন আলোকচিত্রী কবীর শাহরীয়ার। এর মধ্যে ছয়টি প্রজাতির কোনো তথ্য বাংলাদেশের কোথাও লিপিবদ্ধ ছিল না।