ফয়েজ উল্লাহ মিয়া উকিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলহাজ ফয়েজ উল্লাহ মিয়া উকিল স্মৃতি রাত্রিকালীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মজলিশ বিবি দিঘির পূর্ব পাড়সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বালেক শাহ স্মৃতি সংসদ নবচেতনা দলকে পরাজিত করে।
আলহাজ ফয়েজ উল্লাহ মিয়া উকিল স্মৃতি সংসদ এই টুর্নামেন্টে আয়োজন করে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মাহমুদ সালাহউদ্দীন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মো. ইউসুফ মিয়া, শফি মিয়া ও হারুন উর রশিদ। বিজ্ঞপ্তি।