ফয়’স লেকে কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যটনকেন্দ্র ফয়’স লেকে বর্ষবরণ উপলক্ষে থাকছে হরেক রকম আয়োজন। হ্রদের পাড়ে বসবে বৈশাখী মেলা। নববর্ষের কনসার্টে গান করবেন শিল্পী আসিফ, রিজিয়া পারভিন, আগুন আর মুক্তা। দর্শকদের জন্য থাকছে বিশেষ সুবিধা। ২০ শতাংশ ছাড় দেওয়া হবে রিসোর্টে। আর সি-ওয়ার্ল্ডে ঢোকা যাবে ২৫০ টাকায়। পয়লা বৈশাখ সকালে ডিসি হিলে এ সুযোগ নেওয়া যাবে। ওয়েবপুলে থাকবে ডিজে ইমন। পরিবারের সবার জন্য বিশেষ সুযোগের আওতায় দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে ঢুকতে পারবে। তাদের মা-বাবা পাবেন ৫০ শতাংশ ছাড়। এই সুযোগ শুধু প্রতি মঙ্গলবার উপভোগ করা যাবে।