ফয়’স লেকে কনসার্ট ও ডিজে শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখে ফয়’স লেক ও সি-ওয়ার্ল্ডে দিনব্যাপী থাকছে আনন্দ-আয়োজন। সি-ওয়ার্ল্ডে বেলা ১১টায় শুরু হবে ডিজে শো। বিকেলে ফয়’স লেকে বৈশাখী কনসার্ট ও বাউলদের গান। কনসার্টে গান করবেন ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা বড়ুয়া ও রন্টি দাশ, আরও থাকবে ব্যান্ড দল সাসটেইনের পরিবেশনা।এ ছাড়া থাকছে বাঙালি খাবারের আয়োজন।