ফয়'স লেকে র্যা ফেল ড্রতে বিজয়ীদের পুরস্কার প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিনোদনকেন্দ্র ফয়’স লেক কমপ্লেক্সে ঈদুল আজহা উপলক্ষে পার্কে আগত দর্শনার্থীদের মধ্যে র্যা ফেল ড্রয়ের মাধ্যমে নির্বাচিত তিনজনকে পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে ওয়াটার পার্কে ২২ অক্টোবর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিজয়ী তাসফিয়া ইমাম, সোহেল আহমেদ ও রুনা পারভীনের হাতে পুরস্কার হিসেবে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র, ফ্রিজ ও এলইডি টেলিভিশন তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন ফয়’স লেক কমপ্লেক্সের মহাব্যবস্থাপক ই এইচ এম এ মাহবুব। বিজ্ঞপ্তি।