বই উপহার দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে বই উপহার দিবসে বন্ধুরা পরস্পরকে বই উপহার দেন
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে বই উপহার দিবসে বন্ধুরা পরস্পরকে বই উপহার দেন

২০ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা নাগাদ বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা জমায়েত হয়েছিলেন একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে। উদ্দেশ্য একে অপরকে বই উপহার দেওয়া। এর আগে ১৯ তারিখ বন্ধুসভা পাতায় এর ঘোষণা দেওয়া হয় যে ২০ তারিখ ‘বই উপহার দিবস’। সারা দেশের বন্ধুসভার বন্ধুরা পালন করবে এই দিবস। জনা পঁচিশেক বন্ধু দিয়ে শুরু হয় এর প্রথম আয়োজন।

সোহরাওয়ার্দী উদ্যানে সেদিন উপস্থিত ছিলেন বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, সাধারণ সম্পাদক ওমর ফারুক এ ছাড়া ঢাকা মহানগর বন্ধুসভা, ড্যাফোডিল বন্ধুসভা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, নটরডেম কলেজ বন্ধুসভা ও যশোর বন্ধুসভার বন্ধুরা। আয়োজনের শুরুতে জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক বলেন, বই উপহার দেওয়ার মাধ্যমে বই পড়ার আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে বই কেনার চর্চাও বাড়বে। জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন তাঁর কথার শুরুতে একটা ঘটনা উল্লেখ করে বলেন, ছায়ানট যখন তার পথচলা শুরু করে, তখনো গুটি কয়েক মানুষ দিয়ে শুরু হয়; তেমনি বই উপহার দিবসটি যদিও অল্প মানুষ দিয়ে শুরু হলো, কিন্তু আশা করা যাচ্ছে এই আয়োজন একসময় অনেক বড় হয়ে উঠবে। তাঁর মতে, বই কেনার ও পাঠের অভ্যাসের পাশাপাশি অন্যদেরও বই পাঠে প্রভাবিত করা যাবে নিয়মিত এমন দিবসের মাধ্যমে। তিনি সারা দেশে সব মানুষের মধ্যে বই কেনা, পড়া ও উপহার দেওয়ার বিষয়টি ছড়িয়ে দিতে আশাবাদী। বন্ধুরা নিজেদের মধ্যে বই উপহার দিয়ে অনুষ্ঠানটি সফল করেন।