প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭ মার্চ ছিল বিশ্ব বই দিবস। এ উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল ও ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক যৌথভাবে আয়োজন করেছে মাসব্যাপী ইংরেজি বই পড়ার কর্মসূচি। ‘একটি বইয়ের মালিক হোন, একটি বই পড়ুন’ প্রতিবাদ্য সামনে রেখে ৯ মার্চ থেকে এই বই পড়ার কর্মসূচি চালু করেছে ব্রিটিশ কাউন্সিল। বাংলাদেশের মানুষকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নিয়েছে তারা। জানান ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের রিসোর্স সেন্টার ব্যবস্থাপক সারওয়াত মাসুদা রেজা। নিবন্ধনের মাধ্যমে আগামী ৯ এপ্রিল পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ব্রিটিশ কাউন্সিল থেকে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে যেকোনো বয়সের মানুষই বই নিতে পারবে। বই পড়ার পর ১৯ এপ্রিল একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজয়ীদের ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।