বই বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেদী হাসান ও রাসেল মিয়া এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। ওরা উভয়ে দরিদ্র। ওরা পড়ছে কুমিল্লার রূপসী বাংলা কলেজে একাদশ শ্রেণিতে। মেহেদী বিজ্ঞান বিভাগে এবং রাসেল ব্যবসায় শিক্ষা শাখায়। মেধাবী ওই দুই শিক্ষার্থীকে কুমিল্লা বন্ধুসভার সদস্যরা দুই সেট বই উপহার দিয়েছেন। ৫ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হলের পাঠকক্ষে ওই বই উপহার দেওয়া হয়। এ সময় কুমিল্লাসভার বন্ধুরা উপস্থিত ছিলেন।
শ্রাবন্তী হায়দার